মো: আলমগীর হোসেন, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:১৮:২১
নবীনগরে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল বিপর্যয়!
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ২০২৬ সালের কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষার ফলাফল বিপর্যয় ঘটেছে। শিক্ষা বোর্ডে গড় পাশের হার ৪৮.০৪% হলেও নবীনগরে গড় পাশের হার- ৩৬. ৪০%।
এ বছর এসএসসি পরীক্ষায় নবীনগরে মোট পরীক্ষার্থী ছিল- ১৭৮১ জন। কৃতকার্য হয়েছে ৬৫৮ জন, অকৃতকার্য হয়েছে ১১২৩ জন শিক্ষার্থী। বিটঘর মহেশ ভট্টাচার্য কলেজ ব্যতিত নবীনগরের কোন কলেজ বোর্ডের পাশের হার অতিক্রম করতে পারেনি।
এইচএসসি পরীক্ষা- ২০২৬ এর ফলাফল বিপর্যয়ের প্রধান কারণ হল- শিক্ষার্থীদের পরীক্ষার কেন্দ্র পরিবর্তন, কেন্দ্র পরিবর্তনের কারনে শিক্ষার্থীরা পরীক্ষায় অতিরিক্ত সুযোগ সুবিধা পায়নি,অসৎ উপায় অবলম্বন করতে পারেননি,পাশের সহপাঠীদের খাতা কপি করতে পারেননি।
কেন্দ্র পরিবর্তনের ধারাবাহিকতা চলতে থাকলে সাময়িক ফলাফল বিপর্যয় হলেও পরীক্ষার্থীরা পড়াশোনা করতে বাধ্য হবে।
এবার সর্বোচ্চ পাশ করেছে বিটঘর মহেশ ভট্টাচার্য কলেজ। পাশের হার- ৫৫.৩৭%। তাদের মোট পরীক্ষার্থী ছিলো১২১ জন পাশ করেছে ৬৭ জন অকৃতকার্য ৫৪ জন।
উপজেলায় সর্বনিম্ন পাস করেছে সলিমগঞ্জ ডিগ্রি কলেজ। তাদের পাশের হার-২৪.২৫%, মোট পরীক্ষার্থী ছিল- ৩০১ জন, পাশ করে ৭৩ জন, অকৃতকার্য ২২৮ জন।
নবীনগরের একমাত্র সরকারি কলেজের পাশের হার ৪২.৪০%। মোট পরীক্ষার্থী ছিল- ৪২৭ জন পাশ করেছে ১৮৩ জন অকৃতকার্য হয়েছে ২৫৪ জন।
কাইতলা আলীমউদ্দিন জুবাইদা ডিগ্রি কলেজ পাশের হার- ২৫.৬১%, মোট পরীক্ষার্থী ছিল- ৮২ জন, পাশ করেছে ২১ জন, অকৃতকার্য ৬১ জন।
সুর সম্রাট আলাউদ্দিন খাঁ ডিগ্রি কলেজে পাশের হার- ৩৯.৭৬% মোট পরীক্ষার্থী ছিল- ১৬৬ জন, পাশ করেছে ৬৬ জন, অকৃতকার্য ১০০ জন।
ব্যারিস্টার জাকির আহমেদ কলেজে পাশের হার- ৪০.৮৫%, মোট পরীক্ষার্থী ছিল- ৩৭৭ জন পাশ করেছে ১৫৪ জন, অকৃতকার্য হয়েছে- ২২৩ জন। নবীনগর মহিলা কলেজ পাশের হার- ৩১.৪০% মোট পরীক্ষার্থী ১৭২ জন, পাশ ৫৪ জন অকৃতকার্য ১২৮ জন।
শ্যামগ্রাম মোহিনী কিশোর স্কুল এন্ড কলেজে পাশের হার- ৩১.৪৫ %, মোট পরীক্ষার্থী ১২৪ জন, পাশ করেছে ৩৯ জন অকৃতকার্য হয়েছে ৮৫ জন।
জিনদপুর স্কুল এন্ড কলেজ থেকে কোন শিক্ষার্থী পাশ করেনি, তাদের শিক্ষার্থী ছিল- দুই জন, আর বীরগাঁও স্কুল এন্ড কলেজ থেকে ৭ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে কেউ পাশ করতে পারেনি।
নবীনগর উপজেলায় মাত্র ১০ জন শিক্ষার্থী A+ পেয়েছে। এর মধ্যে নবীনগর সরকারি কলেজ থেকে A+ পেয়েছে ৩ জন, বিটঘর মহেশ ভট্টাচার্য কলেজ থেকে ৩ জন, নবীনগর মহিলা কলেজ থেকে ২ জন, সলিমগঞ্জ কলেজ থেকে ১ জন, ব্যারিস্টার জাকির আহমেদ কলেজ থেকে ১ জন।