রুহুল আমিন কিবরিয়া, বগুড়া জেলা প্রতিনিধি
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:১৮:১৯
বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে এমপি মোশারফ হোসেনের সৌজন্য সাক্ষাৎ
বগুড়ার উন্নয়ন অগ্রযাত্রায় সহযোগিতা কামনা করে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বগুড়া-৪ (কাহালু–নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর ১২টা ১৫ মিনিটে বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় সংসদ সদস্যের সহধর্মিণীও উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে সংসদ সদস্য মোশারফ হোসেন দীর্ঘদিন ধরে বগুড়ার উন্নয়নবঞ্চনার বিষয়টি তুলে ধরে জেলার সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সদয় সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে সারা দেশের মানুষের জীবনমান উন্নয়নে সহযোগিতা কামনা করেন তিনি।
এ ছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকার বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে কাজ করে যাওয়ার আহ্বান জানান তিনি।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন সংসদ সদস্য মোশারফ হোসেন।