সিরাজগঞ্জ প্রতিনিধি:
প্রকাশ : ৫ জুন ২০২৬ সকাল ১০:১৪:৫৫
সিরাজগঞ্জের বেলকুচিতে বাসচাপায় এক নারীসহ তিন ভ্যানযাত্রি নিহত
সিরাজগঞ্জের বেলকুচিতে বাসচাপায় এক নারীসহ তিন ভ্যানযাত্রি নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন।
শুক্রবার (৫ জুন) ভোর ছয়টার দিকে সিরাজগঞ্জ-বেলকুচি আঞ্চলিক সড়কের বেলকুচি উপজেলার মেঘুল্লায় সড়ক দুর্ঘটনাটি ঘটে।
নিহতেরা হলো, ভ্যানযাত্রি বেলকুচি উপজেলার উজিলা খাতুন, মোতালেব হোসেন ও ভ্যানচালক হযরত আলী। আহত হয়েছেন মোছা: তামান্না খাতুন নামের অপর এক ভ্যানযাত্রি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বেলকুচি স্টেশনের স্টেশন অফিসার শহিদুর রহমান জানান, এনায়েতপুরে থেকে বেলকুচিগামি একটি ভ্যান শুক্রবার ভোর ছয়টার দিকে সিরাজগঞ্জ-বেলকুচি আঞ্চলিক সড়কের বেলকুচি উপজেলার মেঘুল্লায় পৌছলে এক্স এল ভেঙ্গে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার মাঝে চলে আসে।
এ সময় বিপরীত দিকে থেকে আসা ঢাকা এক্সপ্রেস নামক যাত্রিবাহি দ্রুতগতির একটি বাস ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালকসহ তিনজন নিহত হয়। আহত হয় আরও একজন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় লাশ ও আহতকে উদ্ধার করা হয়। আহত ভ্যানযাত্রিকে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।