ভৈরব ( কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১০ মে ২০২৬ বিকাল ০৪:০৩:১৫
ভৈরবে ১৩ কেজি গাঁজাসহ মাদক পাচারকারী গ্রেপ্তার
কিশোরগঞ্জের ভৈরবে ১৩ কেজি গাঁজাসহ জুয়েল মিযা (২৪) নামে এক মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে রেলওয়ে থানা পুলিশ। রবিবার (১০ মে) ভোর ৪টা ৪৫ মিনিটে ভৈরব বাজার জংশনের ১ নং প্লাটফর্মে উপবন ট্রেন থেকো তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত জুয়েল মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া মসজিদ পাড়া এলাকার আওয়াল মিয়ার ছেলে।
গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে রেলওয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. সাঈদ আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোর রাতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় সিলেট থেকে ছেড়ে আসা উপবন ট্রেন থেকে বস্তার ভর্তি গাঁজা নিয়ে নামেন জুয়েল মিয়া। পুলিশের উপস্থিতি টের পেয়ে ফের উপবন ট্রেনে উঠে সটকে পড়ার চেষ্টা করে মাদক কারবারি জুয়েল। তৎক্ষণাৎ থানা পুলিশ উপবন ট্রেন থেকে বস্তাসহ জুয়েলকে গ্রেপ্তার করে। পরে বস্তায় তল্লাশি করে বস্তার ভেতর ১৩ কেজি গাঁজা পাওয়া যায়।
তিনি আরো বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক পাচারের কথা জুযেল স্বীকার করেছে। সে আখাউড়া থেকে মাদক নিয়ে ভৈরবে এসেছিল বলে জানিয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা শেষে মাদক পাচারকারী জুয়েলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।