মনজু বিজয় চৌধুরী, মৌলভীবাজার
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬ বিকাল ০৫:৫৬:১৬
মৌলভীবাজার সরকারি কলেজে ভর্তি পরীক্ষায় তথ্য ও সহায়তা কার্যক্রম চালিয়েছে ছাত্রশিবির
শনিবার (২৫ এপ্রিল) সকাল ৯টায় কলেজ ক্যাম্পাসে এ কার্যক্রম শুরু হয়। দিনব্যাপী পরিচালিত এই উদ্যোগে প্রায় তিন হাজার পরীক্ষার্থীর মধ্যে কলম ও পানীয় পানি বিতরণ করা হয়।
কলেজ শাখার সেক্রেটারি সুমন আহমেদের সঞ্চালনায় এবং সভাপতি সায়েম আহমদের সভাপতিত্বে আয়োজিত কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির মৌলভীবাজার শহর শাখার সভাপতি কাজী দাইয়ান আহমদ।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহর শাখার অফিস সম্পাদক ফয়সল আহমদ, এইচআরডি সম্পাদক জিয়াউর রহমান, সাহিত্য সম্পাদক তানভীর আহমদ, কলেজ সম্পাদক আব্দুল মুনিম, প্রকাশনা সম্পাদক আরাফাত আহমদসহ কলেজ শাখার অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে কাজী দাইয়ান আহমদ বলেন, মৌলভীবাজার সরকারি কলেজের রাজনৈতিক সংস্কৃতি সহাবস্থানের একটি উদাহরণ। তিনি জানান, ভর্তি পরীক্ষার সময় অন্যান্য ছাত্র সংগঠনও পরীক্ষার্থীদের সহযোগিতায় এগিয়ে এসেছে, যা একটি ইতিবাচক দৃষ্টান্ত।
তিনি আরও বলেন, এ ধরনের সৌহার্দ্যপূর্ণ পরিবেশ ভবিষ্যতেও বজায় থাকবে—এমন প্রত্যাশা সবার। পাশাপাশি রাজনৈতিক সম্প্রীতি ও সহনশীলতার মাধ্যমে একটি সুন্দর শিক্ষা পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের ভোগান্তি কমানো এবং ভর্তি প্রক্রিয়াকে সহজ করতে ভবিষ্যতেও এ ধরনের সহায়তামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।