ইমন মাহমুদ লিটন, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২১ জুলাই ২০২৬ রাত ১১:১২:৩২
ভৈরবে ১০ কেজি গাঁজাসহ ৩ জন গ্রেফতার
কিশোরগঞ্জের ভৈরবে ১০ কেজি গাঁজাসহ ৩ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভৈরব কার্যালয়ের সদস্যরা। আজ ২১ জুলাই মঙ্গলবার দুপুর আড়াইটার সময় শহরের দুর্জয় মোড়ের সিলেট বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানা এলাকার নোয়াপাড়া গ্রামের মৃত জহিরুল হকের ছেলে মিজানুর রহমান (৪৫), একই এলাকার মৃত আবুল কাশেম মিয়াঁর ছেলে শাহ আলম মিয়া (৪১) ও ময়মনসিংহ জেলার নান্দাইল থানা এলাকার বিলভাদরা গ্রামের আবুল হাশেম মিয়ার ছেলে ওমর ফারক (৪০)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভৈরব কার্যালয়ের ইন্সপেক্টর চন্দন গোপাল সুর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব থানাধীন দূর্জয়মোড়ের পূর্ব পাশে সিলেট বাসস্ট্যান্ড এলাকাস্থ মেসার্স মা ফল ভান্ডারের সামনে রাস্তার উপর সিলেট হতে ময়মনসিংহ গামী UNITED ময়মনসিংহ -সিলেট-ময়মনসিংহ নামীয় বাস(যার রেজি নম্বর ময়মনসিংহ-ব ১১-০১৫৩)এর ভিতর থেকে মিজান,শাহ আলম ও ওমর ফারুক নামে ৩জন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়। এসময় গ্রেফতারকৃতদের হেফাজতে রাখা ১০ কেজি গাঁজা উদ্ধার সহ জব্দ করা হয়। এ ব্যাপারে গ্রেফতার ৩ জনের বিরুদ্ধে ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।