নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
প্রকাশ : ২১ মে ২০২৬ রাত ০৭:১১:৩৯
নাগরপুর শিক্ষক সমিতির নির্বাচন: আনোয়ার সভাপতি, আরশেদ সাধারণ সম্পাদক
টাঙ্গাইলের নাগরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে মো. আনোয়ার হোসেন সভাপতি এবং মো. আরশেদ আলী সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।
প্রিজাইডিং অফিসার মো. আব্দুর রাজ্জাক জানান, বৃহস্পতিবার (২১ মে) নাগরপুর মহিলা কলেজে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ৪৮৫ জন ভোটারের মধ্যে ৪৭৩ জন ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে মো. আনোয়ার হোসেন ২৭৩ ভোট পেয়ে সভাপতি এবং মো. আরশেদ আলী ২১০ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
এছাড়া অন্যান্য পদে নির্বাচিতরা হলেন সহ-সভাপতি মো. আনিসুর রহমান, মো. আসাদুজ্জামান আনসারী, মো. সুলতান বাদশা, মো. মনির হোসেন ও মোহাম্মদ আলী।
এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক মো. আজিজুল হক খান, অর্থ সম্পাদক ফারুক আহমেদ, সমাজকল্যাণ সম্পাদক শফিকুল ইসলাম, প্রচার সম্পাদক মো. আলমগীর হোসেন, সাংস্কৃতিক সম্পাদক মো. শোভন মিয়া এবং মহিলা বিষয়ক সম্পাদক আমেনা খাতুন।