ফকির আতিয়ার রহমান, রামপাল, (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ : ১৮ জুলাই ২০২৬ দুপুর ০১:৩৩:৩৮
রামপালে প্রধানমন্ত্রীর প্রাথমিক শিক্ষা পদক প্রদান অনুষ্ঠান ২০২৬ এর সরাসরি সম্প্রচার
প্রধানমন্ত্রী কর্তৃক আয়োজিত "প্রাথমিক শিক্ষা পদক প্রদান অনুষ্ঠান ২০২৬" এর সরাসরি সম্প্রচার অনুষ্ঠান বুধবার (১৫ জুলাই) সকাল ১০টায় রামপাল উপজেলার ঝনঝনানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রজেক্টরের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর পদক প্রদান অনুষ্ঠান সরাসরি দেখানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মিজ তামান্না ফেরদৌসী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব রুহুল কুদ্দুস তালুকদার, রামপাল উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম,রামপাল প্রেসক্লাবের সাবেক সভাপতি ফকির আতিয়ার রহমান, রামপাল প্রেস ক্লাবের আহ্বায়ক মোঃ শাহাজালাল গাজী, সদস্য শেখ মাসুম বিল্লাহসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি উদ্বোধন করে বিদ্যালয় প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন। এসময় তিনি পরিবেশ রক্ষায় সকলকে বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যা করার আহ্বান জানান।
বক্তারা প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের উৎসাহিত করার লক্ষ্যে সরকারের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং শিক্ষার গুণগত মান বাড়াতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।