মনজু বিজয় চৌধুরী, মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬ রাত ০৮:২১:০০
বড়লেখায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় পুকুরের পানিতে ডুবে মরিয়ম আক্তার (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার দাসেরবাজার ইউনিয়নের পূর্ব শংকরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মরিয়ম ওই গ্রামের দুবাই প্রবাসী আব্দুল গফুরের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলের দিকে মরিয়ম বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে খেলছিল। একপর্যায়ে অসাবধানতাবশত সে পাশের পুকুরে পড়ে যায়। বিষয়টি অন্য শিশুরা দেখতে পেয়ে পরিবারের সদস্যদের জানায়। পরে পরিবারের লোকজন দ্রুত পুকুর থেকে তাকে উদ্ধার করেন। তবে ততক্ষণে শিশুটির মৃত্যু হয়।
শিশুটির মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে।