শাহপরান, কসবা আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ৩০ জুলাই ২০২৬ সকাল ১১:৪৬:১৪
আখাউড়ায় রেস্টুরেন্টে মোবাইল কোর্ট: ফ্রিজে পঁচা-বাসি ও ফাঙ্গাসধরা খাবার, তিন প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ, ফ্রিজে পঁচা-বাসি ও ফাঙ্গাসধরা খাবার রাখাসহ বিভিন্ন অনিয়মের দায়ে তিনটি রেস্টুরেন্টকে মোট ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২৯ জুলাই ২০২৬) উপজেলার সড়ক বাজার ও বাইপাস সড়ক এলাকায় পরিচালিত অভিযানে ভোজন বিলাস রেস্টুরেন্টকে ৩০ হাজার টাকা, গ্র্যান্ড সুলতানকে ১৫ হাজার টাকা এবং গ্রিন চিলি রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান চলাকালে রেস্টুরেন্টগুলোর ফ্রিজে পঁচা-বাসি ও ফাঙ্গাসধরা খাবার সংরক্ষিত অবস্থায় পাওয়া যায়। এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও পরিবেশনের অভিযোগও প্রমাণিত হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন আখাউড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কফিল উদ্দিন মাহমুদ। তিনি জানান, জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কোনো ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
শাহপরান