রুহুল আমিন কিবরিয়া ,বগুড়া জেলা প্রতিনিধি
প্রকাশ : ৫ জুলাই ২০২৬ দুপুর ০২:০৫:০৪
দেড় যুগ পর সরাসরি ভোটে বগুড়া চেম্বার, ৫ জুলাই লড়বে ৪ প্রার্থী
দীর্ঘ ১৮ বছর পর বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতৃত্ব নির্ধারণে সদস্যরা সরাসরি ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। আগামী ৫ জুলাই অনুষ্ঠিত হবে চেম্বারের বহুল প্রতীক্ষিত দ্বি-বার্ষিক নির্বাচন।
সর্বশেষ ২০০৭ সালে সদস্যদের প্রত্যক্ষ ভোটে নির্বাচন হয়েছিল। এরপর দীর্ঘ সময় ধরে বিনা প্রতিদ্বন্দ্বিতা কিংবা প্রশাসক দিয়ে চেম্বার পরিচালিত হয়েছে। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে আগের নেতৃত্ব আত্মগোপনে গেলে বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশে অতিরিক্ত জেলা প্রশাসককে প্রশাসক নিয়োগ এবং জেলা অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা আছিয়া খাতুনকে চেয়ারম্যান করে তিন সদস্যের নির্বাচন কমিটি গঠন করা হয়।
নির্বাচনে সভাপতি, ২ জন সহ-সভাপতি ও ৯ জন পরিচালক পদে মোট, ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনটি প্যানেল ও স্বতন্ত্র মিলিয়ে এ লড়াই জমে উঠেছে।
মোট ভোটার ১ হাজার ৭ জন। ভোটগ্রহণ হবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। প্রচারে সরগরম ব্যবসায়ী পাড়া
নির্বাচন ঘোষণার পর থেকেই বগুড়ার ব্যবসায়ী মহলে নির্বাচনী আমেজ। প্রার্থীরা দোকান-বাজার-শিল্পাঞ্চল ঘুরে ভোটারদের সঙ্গে মতবিনিময় করছেন।
গত ৩০ জুন শাজাহানপুরের দুবলাগাড়ীতে অনুষ্ঠিত হয় "বাদল-হিরু পরিষদ" এর নির্বাচনী সভা। সভায় সভাপতি প্রার্থী *আতিকুর রহমান বাদল গোলাপ ফুল প্রতীক এবং সহ-সভাপতি প্রার্থী, অ্যাড. হামিদুল হক চৌধুরী হিরু আনারস প্রতীক নিয়ে ব্যবসায়ীদের পাশে থাকার অঙ্গীকার করেন।
সভায় বক্তারা বলেন, "ব্যবসাবান্ধব পরিবেশ, চাঁদাবাজি-হয়রানি বন্ধ ও চেম্বারের স্বচ্ছতা ফেরাতে যোগ্য নেতৃত্ব দরকার।"
ভোটাররা চান চেম্বারের সিনিয়র সদস্যরা বলছেন, দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে এবার একটি গ্রহণযোগ্য কমিটি ব্যবসায়ীদের প্রত্যাশা। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের ঋণ, ট্রেড লাইসেন্স জটিলতা ও সরকারি নীতি-সহায়তা নিয়ে চেম্বারকে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।
নির্বাচন পরিচালনা কমিটি জানিয়েছে, ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। ভোটের স্থান শিগগিরই চূড়ান্ত করা হবে।
দেড় যুগের অপেক্ষার পর বগুড়ার ব্যবসায়ীরা এবার নিজেদের ভোটে নেতৃত্ব বেছে নেওয়ার অপেক্ষায়।