খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ : ১৩ মে ২০২৬ দুপুর ০১:৩৮:৩৮
খাগড়াছড়িতে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত
“অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, প্রতিটি জীবন মূল্যবান” প্রতিপাদ্যে খাগড়াছড়িতে ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয়েছে।
বুধবার (১৪ মে) সকালে জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। পরে জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়।
জেলা সমাজসেবা কর্মকর্তা আবু আব্দুল্লাহ মো. ওয়ালী ওল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা।
এসময় জেলা পরিষদের ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহফুজ, সহকারী কমিশনার মো. মেহেদী হাসান, খাগড়াছড়ি সদর হাসপাতালের কনসালটেন্ট ডা. মো. ওমর ফারুক, সহকারী পরিচালক রোকেয়া বেগমসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বক্তারা অটিজমসম্পন্ন ব্যক্তিদের প্রতি সহমর্মিতা ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।