ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ১৬ জুন ২০২৬ বিকাল ০৫:৫৭:৪০
ফুলপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইউসুফ।
সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম, ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ সিদ্দিকুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাহাত চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক একেএম সিরাজুল হক, পৌর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, উপজেলা জামায়াতের আমির গোলাম কিবরিয়া, বাংলাদেশ খেলাফত মজলিস উপজেলা শাখার সভাপতি মুফতি আজিম উদ্দিন শাহ জামালী, স্থানীয় সংসদ সদস্যের প্রতিনিধি আজহারুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আরমানা হক, ইউপি চেয়ারম্যান মফিদুল ইসলাম, সিনিয়র সাংবাদিক হুমায়ুন কবির মুকুল ও নাজিম উদ্দিন।
সভায় ফুলপুর বাসস্ট্যান্ড এলাকার যানজট নিরসন, অবৈধ দোকানপাট উচ্ছেদ, হাম ও ডেঙ্গু প্রতিরোধ, বাল্যবিবাহ, ইভটিজিং, মাদক ও চুরি প্রতিরোধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়।