বাবুল আকতার ভাংগুড়া উপজেলা প্রতিনিধি
প্রকাশ : ৬ জুলাই ২০২৬ বিকাল ০৪:৫৮:৪৬
ভাঙ্গুড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত
সারা দেশের ন্যায় পাবনার ভাঙ্গুড়া উপজেলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ উপলক্ষে ভাঙ্গুড়া উপজেলা প্রশাসন ও উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের যৌথ আয়োজনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকাল ১০ ঘটিকায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সম্মেলন কক্ষে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৩ আসনের সংসদ সদস্য মুহাম্মদ আলী আজগর। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুল ইসলাম এবং পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ মাওলানা আমিনুল ইসলাম মিয়াজী।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মহির উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন জাহান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাহিদ সুলতান, বিআরডিবি কর্মকর্তা শাহ আলম, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, বিআরডিবির সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনায় বক্তারা বলেন, টেকসই পল্লী উন্নয়নের জন্য ক্ষুদ্রঋণ, সমবায় ভিত্তিক প্রকল্প, নারীর ক্ষমতায়ন ও তরুণ উদ্যোক্তা সৃষ্টির ওপর গুরুত্ব দিতে হবে। তারা গ্রামের মানুষকে সরকারের পল্লী উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন প্রশিক্ষণ ও সহায়তা কর্মসূচি গ্রহণের আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষে পল্লী উন্নয়নে বিশেষ অবদানের জন্য সফল উদ্যোক্তাদের চেক বিতরণ ও বৃক্ষ রোপণ করা হয়।