হাবিব রহমান, জামালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ৮ মে ২০২৬ রাত ০৯:১৩:৩১
জামালগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ আটক ১
শুক্রবার রাতে জামালগঞ্জ থানা পুলিশের অভিযানে উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের গজারিয়া লঞ্চঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মো. বদরুল আলম (৪৫)। তিনি উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের গজারিয়া গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. বন্দে আলীর নির্দেশে এএসআই টিংকু রায়ের নেতৃত্বে একটি অভিযানে বদরুল আলমকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. বন্দে আলী জানান, এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে জামালগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়।