ছাতক উপজেলা প্রতিনিধি
প্রকাশ : ৪ জুলাই ২০২৬ বিকাল ০৫:৫৩:২৪
ছাতকে বিশেষ অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, বিভিন্ন মামলায় আরও ৪ জন আদালতে প্রেরণ
শনিবার (৪ জুলাই) ছাতক থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ছাতক থানার মামলা নং-০৩(৭)/২০২৬-এর মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন অধ্যাদেশ, ২০২৬ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—ছাতক পৌরসভার নোয়ারাই ইসলামপুর এলাকার লাকী বেগম (৩৪), যার কাছ থেকে ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে; মণ্ডলীভোগ গ্রামের মো. আল আমিন (৩৮), যার কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়; এবং দোয়ারাবাজার উপজেলার সাহেবেরগাঁও গ্রামের মোছা. খয়রুন নেছা রিয়া (২৬)।
এদিকে, ছাতক থানার মামলা নং-০৪(৭)/২০২৬-এর এজাহারভুক্ত আসামি আনোয়ার হোসেন (২৮) ও জাকির হোসেন (২৬)-কেও গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। তারা উভয়েই ছাতক সদর ইউনিয়নের মুক্তিরগাঁও গ্রামের বাসিন্দা।
অপরদিকে, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ছাতক বাজার এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবনের দায়ে তাতিকোনা এলাকার পিরন মিয়া (৫০) ও মো. হেলাল উদ্দিন (২৬)-কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী এক বছর (৩৬৫ দিন) বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পরে তাদেরও বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে।
ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান তালুকদার জানান, মাদক, অপরাধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। তিনি অপরাধ দমনে সর্বস্তরের জনগণের সহযোগিতাও কামনা করেন।