রুহুল আমিন কিবরিয়া, বগুড়া জেলা প্রতিনিধি
প্রকাশ : ৪ জুলাই ২০২৬ সকাল ১১:০৮:৫১
‘বগুড়ার প্রতি বিগত সরকারের বৈষম্যের কথা সংসদে তুলে ধরেছি'
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, আমাদের অপরাধ আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মস্থান বগুড়া এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের বাড়ি বগুড়া। আমি এই জন্য বলছি দুই থেকে তিনটি কারণে বিগত সরকার এই বগুড়ায় কোন উন্নয়ন করেনি । তাই আমি সংসদে বগুড়া উন্নয়নের কথা তুলে ধরেছি।
শুক্রবার (৪ জুলাই) বিকেল সাড়ে তিনটায় মোকামতলা উপজেলার ময়দানহাটা ইউনিয়নের বড়াইল বাকসন খাল খনন পরিদর্শন ও বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন শেষে এক সমাবেশে তিনি এসব কথা বলেছেন। এ সময় তিনি আরও বলেন, আপনারা আমাকে ভোট দিয়ে এমপি করেছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে মন্ত্রী বানিয়েছেন তাই আমি এই বগুড়াসহ সারাদেশের উন্নয়নমূলক কাজ করতে চাই।
এত করে কে হিংসা করল কিংবা কারা সমালোচনা করলো সেইদিকে আমি মীর শাহ আলম কোন কান দেব না । তিনি সমাবেশে স্থানীয় আরো কিছু উন্নয়ন করার আশ্বাস দেন। স্থানীয় বাকসন উচ্চ বিদ্যালয়ের চারতলা ভবন নির্মাণের জন্য দেড় কোটি টাকা ঘোষণা দেন।