সিরাজগঞ্জ প্রতিনিধি:
প্রকাশ : ১২ মে ২০২৬ বিকাল ০৪:৪৪:৩১
সিরাজগঞ্জের সলঙ্গায় চুরি করা মিশুক গাড়িসহ চোর আটক
আটক লিটন ওরফে মিঠুন সলঙ্গা থানার চর গোজা গ্রামের আব্দুর রশিদের ছেলে।
মঙ্গলবার দুপুরে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, সোমবার রাতে উল্লাপাড়া উপজেলার ভেন্নাবাড়ী তেতুলিয়া গ্রাম থেকে একটি ব্যাটারিচালিত মিশুক গাড়ি চুরি করে নিয়ে যাচ্ছিল একটি চোরচক্র। পথে সলঙ্গা থানার চর গোজা গ্রামে চুরি প্রতিরোধে গ্রামবাসীর স্থাপিত বাঁশের ব্যারিকেডের কাছে পৌঁছালে স্থানীয়রা তাদের ধাওয়া করে।
এ সময় চোরচক্রের অন্য সদস্যরা পালিয়ে গেলেও লিটন ওরফে মিঠুনকে চুরি করা মিশুক গাড়িসহ আটক করা হয়। পরে উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দেয় এবং পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। একই সঙ্গে চুরি হওয়া মিশুক গাড়িটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়।
ওসি আরও জানান, আটক মিঠুনের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, ছিনতাই ও ডাকাতির অন্তত ১০টি মামলা রয়েছে। এ ঘটনায় সলঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।