রুহুল আমিন কিবরিয়া, বগুড়া জেলা প্রতিনিধি
প্রকাশ : ৬ মে ২০২৬ দুপুর ১২:১৩:১৭
মোকামতলায় ৩ কেজি গাঁজাসহ গ্রেফতার ২
বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের অভিযানে ৩ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (৬ মে) রাত ১২টা ১৫ মিনিটে মোকামতলা ইউনিয়নের মুরাদপুর গ্রামে রংপুর-ঢাকা মহাসড়কে চেকপোস্ট পরিচালনার সময় মির এন্ড রুবেল এলপিজি অটো গ্যাস স্টেশনের সামনে থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—মোহাম্মাদ আলী (৬৫), পিতা: মৃত ছদের উদ্দিন, মাতা: মৃত জয়নাব বেওয়া এবং মো. ফজল হক, পিতা: মো. হযরত আলী, মাতা: বুরজাহান বেগম। তারা উভয়েই সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার মধুপুর নতুনপাড়া গ্রামের বাসিন্দা।
এ সময় তাদের কাছ থেকে ৩ কেজি গাঁজা ও ২টি কালো রঙের স্কুলব্যাগ জব্দ করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত মোহাম্মাদ আলীর বিরুদ্ধে ৫টি এবং ফজল হকের বিরুদ্ধে ১টি মাদক মামলা রয়েছে।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।