রুহুল আমিন কিবরিয়া, বগুড়া প্রতিনিধি
প্রকাশ : ৮ মে ২০২৬ রাত ০৭:৩৬:৫৭
বগুড়ার শিবগঞ্জে গণপিটুনিতে যুবকের মৃত্যু
বগুড়ার শিবগঞ্জ উপজেলার মাঝিহট্ট ইউনিয়নে চুরির অভিযোগে আটক এক যুবকের গণপিটুনিতে মৃত্যু হয়েছে।
শুক্রবার ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে উপজেলার ছাতুয়া মাতালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের বাসিন্দা শ্রী সুজন ও গোপাল চন্দ্রের বাড়িতে সিঁদ কেটে প্রবেশের সময় এক ব্যক্তিকে আটক করেন স্থানীয়রা। পরে তাকে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত ব্যক্তি কাহালু উপজেলার নয়াপাড়া গ্রামের ছিদ্দিকের ছেলে সেলিম উদ্দীন (৩০) বলে জানা গেছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।