মো রমিম সরদার, কালিয়া উপজেলা প্রতিনিধি, নড়াইল
প্রকাশ : ১০ জুন ২০২৬ বিকাল ০৩:১৭:৫৮
নড়াইলে পুকুরের পানিতে ডুবে আপন দুই ভায়ের মৃত্যু
নড়াইলে পুকুরের পানিতে ডুবে আবু বক্কর (৫) ও ওমর ফারুক(২) নামে আপন দুই ভায়ের মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে পৌরসভার ভাটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দুই ভাই ভাটিয়া গ্রামের মাজেদুল শেখের ছেলে।
জানা গেছে, নড়াইল পৌরসভার ভাটিয়া গ্রামের বাড়িতে মা ডলি বেগম তার দুই ছেলে আবু বক্কর ও ওমর ফারুকে কাঠাল খেতে দিয়ে ঘুমতে যান। কাঠাল খেয়ে বাচ্চা খেলতে গিয়ে পুকুরে পড়ে যায়।কিছুক্ষন পরে বাইরে এসে বাচ্চা দুইটি খোঁজ নিতে গিয়ে না পেয়ে খোঁজাখুজির এক পর্যায়ে তাদের পুকুরে পাওয়া যায়। পরিবারের সদস্যসহ স্থানীয়রা তাদের উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন।
নড়াইল পৌরসভার সাবেক ২ নং ওয়ার্ডের কাউন্সিলর মাসুদ রানা বাবলু বিষয়টি নিশ্চিত করেছেন।