শাহপরান, কসবা-আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
প্রকাশ : ১২ মে ২০২৬ বিকাল ০৫:১৭:১১
ক্ষমতায় এলে সীমান্তে মাদক পাচার ঠেকাতে খাল খননের পরিকল্পনা এনসিপির: নাসীরুদ্দীন পাটওয়ারী
মঙ্গলবার (১২ মে) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে নিহত কলেজছাত্র মো. মোরসালিনের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “সীমান্ত হত্যা যদি আরও বাড়ে এবং সরকার কার্যকর কোনো উদ্যোগ নিতে ব্যর্থ হয়, তাহলে আমরা সীমান্ত অভিমুখে লংমার্চ কর্মসূচি ঘোষণা করব। বাংলাদেশের মানুষকে সঙ্গে নিয়ে সীমান্তে যাব। দেখি কে আমাদের ঠেকায়। তার আগে সরকারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে।”
তিনি অভিযোগ করেন, ভারত সীমান্তঘেঁষা এলাকাগুলোতে মাদক উৎপাদন ও পাচার বৃদ্ধি পাচ্ছে, যার নেতিবাচক প্রভাব পড়ছে বাংলাদেশের যুবসমাজের ওপর।
এনসিপির এই নেতা আরও বলেন, সীমান্ত নিরাপত্তা জোরদার এবং মাদক পাচার বন্ধে সরকারকে আরও সক্রিয় ও কার্যকর ভূমিকা পালন করতে হবে।
এ সময় স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।