মো রমিম সরদার, কালিয়া উপজেলা প্রতিনিধি
প্রকাশ : ১০ জুলাই ২০২৬ দুপুর ০২:৫৯:১২
কালিয়ায় ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় শুভ উদ্বোধন অনুষ্ঠিত
২০২৫–২৬ অর্থবছরের খরিপ–২ মৌসুমে সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে গাছ ও বৃক্ষের চারা, বাঁশের খুঁটি, গোবর সার, লেবুর চারা, শীতকালীন সবজির বীজ ও সার বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন নড়াইল–১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব বিশ্বাস জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ বনি আমিন খান, অতিরিক্ত উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নড়াইল। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিনাতুল ইসলাম।
প্রধান অতিথি বলেন, সরকারের এই কৃষি প্রণোদনা কর্মসূচি কৃষি উৎপাদন বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ এবং কৃষকদের আর্থিকভাবে আরও স্বাবলম্বী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়।