কোনাবাড়ী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ১ নভেম্বর ২০২৬ দুপুর ১২:১২:০৭
বেতন বৃদ্ধির দাবিতে উত্তপ্ত গাজীপুর,পুলিশ বক্সে আগুন,পুলিশের টিশারশেল নিক্ষেপ
ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে গাজীপুরের কোনাবাড়ী, কাশিমপুর ও কালিয়াকৈর শিল্প এলাকায় কয়েক দিনধরে ব্যাপক বিক্ষোভ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ চালিয়ে যাচ্ছে পোশাক কারখানার শ্রমিকরা।
রবিবার ১(নভেম্বর) সকাল থেকে এসব এলাকার বিভিন্ন কারখানার আন্দোলনরত শ্রমিকরা ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এসময় কোনাবাড়ী, কাশিমপুর ও কালিয়াকৈরে অধিকাংশ কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
সকাল ১০ টার সময় বিক্ষুব্ধ শ্রমিকরা কোনাবাড়ী
ফ্লাইওভারের নিচে দুইটি পুলিশ বক্সে আগুন ধরিয়ে দেয়। পুলিশ বক্সের ভেতর থাকা আসবাবপত্র ও প্রয়োজনীয় কাগজ পত্র বাহিরে এনে আগুন ধরিয়ে দেয় তারা।
এসময় পুলিশও শ্রমিকদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। শ্রমিকরাও পুলিশকে লক্ষ করে ইটপাটকেল নিক্ষেপ করে।
এসময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চান্দনা চৌরাস্তা বাইপাস এলাকা থেকে শুরু করে কালিয়াকৈর চন্দ্রা পর্যন্ত যান চলাচল বন্ধ থাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন শতশত পথচারী ও যানবাহনে যাত্রীরা।
নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাফর আলী খান জানান,শ্রমিকরা চন্দ্রা থেকে কোনাবাড়ী পর্যন্ত শ্রমিকরা রাস্তা অবরোধ করে রেখেছে। তিনি বলেন উভয় পাশে যান চলাচল বন্ধ রয়েছে। শ্রমিকদের সাথে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে।
গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসেন জানান সকাল সাড়ে আটটা থেকে শ্রমিকরা কাজে যোগ না দিয়ে বের হয়ে আসে। পরে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে। এ সময় কোনাবাড়ী কাশিমপুর কালিয়াকৈ এলায় প্রায় ১৮টি কারখানা বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।