নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ : ২৪ জুন ২০২৬ বিকাল ০৪:০৫:০১
অন্যায়কারীদের কোনো ছাড় নেই: এমপি রবিউল আওয়াল লাভলু
মঙ্গলবার (২৩ জুন) রাতে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন শিক্ষার্থীদের খোঁজখবর নিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
এ সময় এমপি লাভলু বলেন, “সংসদের কার্যক্রম শেষ করেই আমাকে এখানে ছুটে আসতে হয়েছে। কারণ এই ছেলে-মেয়েরা আমাদের সন্তান। তাদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব।”
তিনি হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলে শিক্ষার্থীদের চিকিৎসার অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন এবং প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিশ্চিত করার নির্দেশনা দেন।
এ সময় উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল কাদির, এমপি রবিউল আওয়াল লাভলুর সহধর্মিণী ও নাগরপুর মহিলা অনার্স কলেজ গভর্নিং বডির সভাপতি মনোয়ারা বেগম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হবি, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজমুল হক স্বাধীন, ভারপ্রাপ্ত সদস্য সচিব মো. নজরুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. আরিফুল ইসলাম নবা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটি, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মীর খালিদ মাহবুব রাসেলসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, মঙ্গলবার দুপুরে মামুদনগর উচ্চ বিদ্যালয়ের একটি টিউবওয়েলের পানি পান করার পর অন্তত ৩৩ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ঘটনার কারণ অনুসন্ধানে প্রশাসন সংশ্লিষ্ট টিউবওয়েলের পানির নমুনা সংগ্রহ করেছে। তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।