গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৫ জুলাই ২০২৬ রাত ১০:০২:২৩
কাশিয়ানীতে ছাত্রলীগের কথিত নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
গোপালগঞ্জের কাশিয়ানীতে ছাত্রলীগের কথিত নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বুধবার (১৫ জুলাই) দুপুর ২টায় কাশিয়ানী উপজেলা বিএনপির কার্যালয়ে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ শেষে বিএনপির কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তব্য দেন কাশিয়ানী উপজেলা বিএনপির সভাপতি মো. গোলাম মোস্তফা মোল্যা, সাধারণ সম্পাদক শেখ মো. সেলিমসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বক্তারা অভিযোগ করেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ দেশের বিভিন্ন স্থানে পুনরায় নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে। তারা বলেন, এ ধরনের যেকোনো অপতৎপরতা প্রতিহত করতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে। একই সঙ্গে দেশের শান্তি ও স্থিতিশীলতা বিনষ্টের যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।