রুহুল আমিন কিবরিয়া, বগুড়া জেলা প্রতিনিধি
প্রকাশ : ১২ জুলাই ২০২৬ রাত ০৬:৩৬:৩৯
বৃষ্টিকে উপেক্ষা করে বিদ্যালয়ে কোমলমতি শিক্ষার্থীদের উপস্থিতি
ধুনট উপজেলার মাজবাড়ি বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে টানা বৃষ্টির মধ্যেও কোমলমতি শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। রবিবার (১২ জুলাই) সকাল থেকেই প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে অভিভাবকদের সঙ্গে বিদ্যালয়ে আসে শিক্ষার্থীরা।
প্রবল বৃষ্টির কারণে অনেক এলাকায় চলাচলে দুর্ভোগ সৃষ্টি হলেও শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণের আগ্রহে কোনো ভাটা পড়েনি। ভিজে পথ পেরিয়ে বিদ্যালয়ে এসে তারা নিয়মিত পাঠ কার্যক্রমে অংশ নেয়। তাদের এই উপস্থিতি শিক্ষা অর্জনের প্রতি আন্তরিকতা এবং অভিভাবকদের দায়িত্বশীলতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।
বিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের উপস্থিতিতে সন্তোষ প্রকাশ করে জানায়, প্রতিকূল পরিবেশেও শিশুদের বিদ্যালয়মুখী হওয়া অত্যন্ত অনুপ্রেরণাদায়ক। তাদের নিরাপত্তা নিশ্চিত করে যথাযথ পরিবেশে পাঠদান কার্যক্রম পরিচালনা করা হয়।