নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৬ মার্চ ২০২৬ দুপুর ১২:৫১:১৯
গাজীপুরের টঙ্গী বাজারে ছফুরেন্নেছা মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড
গাজীপুরের টঙ্গী বাজার এলাকার মা ছফুরেন্নেছা মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় পৌনে বারোটার দিকে এ আগুনের ঘটনা ঘটে। স্থানীয়রা মার্কেট থেকে আগুনের কুণ্ডলী উঠতে দেখে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন।
খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের চারটি এবং উত্তরা ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা। এ ঘটনায় মার্কেটের কেমিক্যাল, পর্দা, সাইকেল, হার্ডওয়্যার ও ইলেকট্রনিক্সের দোকানসহ প্রায় ১২ থেকে ১৫টি দোকান পুড়ে গেছে বলে জানা গেছে।
তবে আগুন লাগার সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলে জানিয়েছেন ফায়ার
সার্ভিসের উপ-সহকারী পরিচালক ঢাকা জোন-৩ এর আব্দুল মান্নান।।