জাহাঙ্গীর আলম, নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ : ৪ জুলাই ২০২৬ রাত ০৯:২৩:০৬
নেত্রকোনায় জেলা যুবদল নেতার মৃত্যুতে মিলাদ ও দোয়া মাহফিল
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নেত্রকোনা জেলা শাখার সাবেক সিনিয়র সহ-সভাপতি ওয়ারেছ উদ্দিন ফারাসের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ জুলাই) বিকেলে নেত্রকোনা জেলা বিএনপির ছোট বাজারস্থ দলীয় কার্যালয়ে জেলা, পৌর ও থানা যুবদলের উদ্যোগে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে জেলা বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বিজ্ঞ জিপি অ্যাডভোকেট মাহফুজুল হক, নেত্রকোনা সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাজউদ্দিন ফারাস সেন্টু, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এস. এম. শফিকুল কাদের সুজা, জেলা বিএনপি নেতা আবদুল্লাহ আল মামুন খান রনি, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন রিপন, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক হাসনাত হাসান সৈকত, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব তানভীর ইসলাম রাজন, যুবদল নেতা সুজন চৌধুরী, কে. আর. খান পাঠানসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
দোয়া মাহফিলে মরহুম ওয়ারেছ উদ্দিন ফারাসের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
উল্লেখ্য, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নেত্রকোনা জেলা শাখার সাবেক সিনিয়র সহ-সভাপতি ওয়ারেছ উদ্দিন ফারাস গত ২৭ জুন মৃত্যুবরণ করেন।