টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ৭ নভেম্বর ২০২৬ দুপুর ০২:৩৩:৪০
গোপালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
গোপালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা প্রশাসক মো. আরিফ উজ জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রাফিকুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের উপপরিচালক জীবিতেষ বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক তারেক সুলতান এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কৌশিক আহমেদ।
এছাড়া গোপালগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক ফিরোজ আহমেদসহ বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা অনুষ্ঠানে অংশ নেন। এ সময় জেলা ও উপজেলা পর্যায়ের শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের অংশগ্রহণে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।