মোঃ শান্ত শেখ টুঙ্গিপাড়া উপজেলা প্রতিনিধি
প্রকাশ : ২৭ জুলাই ২০২৬ রাত ০৯:৪৯:১০
কোটালীপাড়ায় র্যাবের অভিযানে ৩ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
কোটালীপাড়া উপজেলায় অভিযান চালিয়ে ৩ হাজার ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সজিব মিয়া (৩৬) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৬।
সোমবার (২৭ জুলাই) দুপুর ১২টার দিকে র্যাব-৬-এর সদর কোম্পানির (ভাটিয়াপাড়া ক্যাম্প) সদস্যরা কোটালীপাড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের থানাপাড়া এলাকায় সজিব মিয়ার নিজ বসতবাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করেন।
ভাটিয়াপাড়া র্যাব ক্যাম্পের ক্যাম্প কমান্ডার এস এম রেজাউল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে সজিব মিয়ার বসতবাড়ি থেকে ৩ হাজার ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি স্মার্টফোনও জব্দ করা হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় উদ্ধারকৃত ইয়াবা ও জব্দকৃত মোবাইল ফোনসহ সজিব মিয়ার বিরুদ্ধে কোটালীপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
র্যাব জানায়, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটক সজিব মিয়াকে কোটালীপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।