মোঃ শান্ত শেখ, টুঙ্গিপাড়া গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৫ জুলাই ২০২৬ সকাল ১১:৫০:৪৩
টুঙ্গিপাড়ার নিষিদ্ধ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শেখ ইসলাম সজলের মিছিল ঘিরে গোপালগঞ্জে উত্তেজনা, বিএনপির ওপর হামলার অভিযোগ
গোপালগঞ্জের কাশিয়ানীতে ঢাকা-খুলনা মহাসড়কে বিক্ষোভ মিছিল করেছ নিষিদ্ধ সংগঠন। টুঙ্গিপাড়া ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইসলাম সজলের নেতৃত্বে নেতাকর্মীরা।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে উপজেলার ওড়াকান্দি ইউনিয়নের তিলছড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় মিছিলকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা এবং একটি মোটরসাইকেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল ৪টার দিকে কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সভাপতি আজাদ হোসেন ও সহসভাপতি সুমন খন্দকার ও টুঙ্গিপাড়া ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শেখ ইসলাম সজল সহ গোপালগঞ্জ ছাত্রলীগের কর্মীবান্ধবরা বিক্ষোভ ও মিছিল সমাবেশ করে নেতৃত্বে দেড় শতাধিক নেতাকর্মী ঢাকা-খুলনা মহাসড়কে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল থেকে শেখ হাসিনার পক্ষে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। এতে কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।
বিকেল সাড়ে ৪টার দিকে কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সহসভাপতি সুমন সরদার তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে মিছিলের ভিডিও প্রকাশ করেন। নেতাকর্মীদের দাবি, ২০২৫ সালের ১৬ জুলাই গোপালগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহতদের স্মরণে তারা এ কর্মসূচি পালন করেছেন।