বাবুল আক্তার, ভাঙ্গুড়া উপজেলা প্রতিনিধি
প্রকাশ : ২ মে ২০২৬ রাত ০৮:০৯:৪২
ভাঙ্গুড়ায় মাদকসেবীকে কারাদণ্ড
পাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ এলাকায় অভিযান চালিয়ে এক মাদকসেবীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
ভাঙ্গুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে খানমরিচ পূর্বপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দণ্ড কার্যকর করা হয়।
অভিযুক্ত মো. রাজিব ফকির (২৪), পিতা রফিকুল ফকিরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
এ অভিযানে ভাঙ্গুড়া থানা পুলিশ সহযোগিতা করে।
ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান জানান, মাদকের বিরুদ্ধে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।