নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ : ১৯ মে ২০২৬ বিকাল ০৫:৫৬:৪৪
নাগরপুরে ভূমিসেবা মেলার উদ্বোধন
টাঙ্গাইলের নাগরপুরে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা ভূমি অফিসের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়।
এ উপলক্ষে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে উপজেলা হলরুমে এক সংক্ষিপ্ত আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এরফান উদ্দিনের সভাপতিত্বে এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপ ভৌমিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন টাঙ্গাইল-৬ আসনের সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলুর সহধর্মিণী বেগম মনোয়ারা মুকুল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি, সিনিয়র সহ-সভাপতি আহম্মদ আলী রানা এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নাদির আহম্মেদসহ অন্যান্যরা।
অনুষ্ঠান শেষে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথিরা অংশ নেন এবং বিজয়ীদের মাঝে সনদপত্র বিতরণ করেন।