জাহাঙ্গীর আলম, নেত্রকোনা প্রতিনিধি:
প্রকাশ : ২১ মে ২০২৬ রাত ০৬:৫৯:৩৮
হঠাৎ নেত্রকোনা সদর হাসপাতালে এমপি আনোয়ারুল হক
হঠাৎ করেই নেত্রকোনা সদর হাসপাতালে হাজির হন নেত্রকোনা-২ (বারহাট্টা) আসনের বিএনপির সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক।
কোনো পূর্বঘোষণা ছাড়াই বৃহস্পতিবার (২১ মে) দুপুরে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন। এ সময় রোগীদের চিকিৎসাসেবা, চিকিৎসক ও নার্সদের উপস্থিতি এবং হাসপাতালের সার্বিক পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন তিনি।
পরিদর্শনের সময় রোগী ও তাদের স্বজনদের কাছ থেকে হাসপাতালের নানা অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ উঠে আসে। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত সমস্যা সমাধানের নির্দেশ দেন সংসদ সদস্য।
হাসপাতালে ওষুধ সংকট, রোগীদের ভোগান্তি এবং পরিচ্ছন্নতা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি।
অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক বলেন, সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
হঠাৎ এই পরিদর্শনে হাসপাতালজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। রোগী ও স্বজনরা আশা প্রকাশ করেন, এর মাধ্যমে হাসপাতালের স্বাস্থ্যসেবার মান আরও উন্নত হবে।