নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৩০ মে ২০২৬ রাত ০৯:১৩:১৬
খুলনায় দরজা ভেঙে ২ জনের মরদেহ উদ্ধার, একজন নিখোঁজ
খুলনার সোনাডাঙ্গা কাঁচা বাজারের পাশের একটি বাসার দরজা ভেঙে এক নারী ও এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই বাসার আরেক শিশু নিখোঁজ রয়েছে।
শনিবার (৩০ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
মৃতরা হলেন নানী বেবি (৬৫) ও নাতি শামীম (১২)। আর নিখোঁজ রয়েছে মোস্তাকিন (৭)।
সোনাডাঙ্গা থাকার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, স্থানীদের কাছ থেকে খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে বাসার দরজা ভেঙে দুটি মরদেহ উদ্ধার করেছে। এদের মধ্যে একজন নারী ও এক শিশু রয়েছে। সম্পর্কে তারা নানী ও নাতি বলে স্থানীয়রা জানিয়েছে। ওই বাসারই আরেক শিশু নিখোঁজ রয়েছে। তাকেও খোঁজ করছে পুলিশ।
পুলিশের ধারনা, পারিবারিক কলহের কারণে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।