নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:০৭:২৫
ধর্মপাশায় চন্দ্রসোনারথাল হাওরের ফসল রক্ষা বাঁধ পরিদর্শনে পানিসম্পদমন্ত্রী
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান কামরুল, সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম নুরুল, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন, পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. এ. কে. এম. শাহাবুদ্দিন, সুনামগঞ্জ জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার, ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায়, ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহিদুল্যা, উপজেলা পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
মন্ত্রী হাওর এলাকার সার্বিক পরিস্থিতি, ফসল রক্ষা বাঁধের বর্তমান অবস্থা এবং চলমান কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। তিনি সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করে কাজের গুণগত মান নিশ্চিত করার নির্দেশ দেন।
পানিসম্পদমন্ত্রী বলেন, হাওর অঞ্চলের কৃষকদের ফসল রক্ষা সরকারের অগ্রাধিকার। নির্ধারিত সময়ের মধ্যে বাঁধের কাজ সম্পন্ন করতে হবে এবং কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে না।
তিনি আরও বলেন, কৃষকের ঘাম ঝরানো ফসল রক্ষায় সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবে।