হাবিব রহমান.জামালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ৪ মে ২০২৬ বিকাল ০৩:০০:৪৩
জামালগঞ্জে পৃথক অভিযানে ৫০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
সুনামগঞ্জের জামালগঞ্জে পৃথক অভিযানে ৫০পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জামালগঞ্জ থানা পুলিশ।
সোমবার রাতে সাচনাবাজার বেহেলী রোড ও ফেনারবাকেঁর রামপুর থেকে ইয়াবা ব্যবসায়ীকে আটক করা হয়। গ্রেফতারকৃত বিকাশ দে (১৯)উপজেলার উত্তর ইউনিয়নের বেহেলী রোডের বোদন দে'র ছেলে। আকাশ মিয়া(২৫) সে ধরমপাশা উপজেলার সুখাইর রাজাপুর ইউনিয়নের বাবুপুর গ্রামের মোস্তাকিম মিয়ার ছেলে।
পুলিশ জানায়, সোমবার রাতে এসআই মাহমুদুল হাসানের নেতৃত্বে পৃথক অভিযানে উত্তর ইউনিয়নের বেহেলী রোডে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিকাশ দে কে ২০পিস ও ফেনারবাকঁ ইউনিয়নের রামপুর সড়ক থেকে আকাশ মিয়াকে ৩০পিস ইয়াবা ট্যাবলেটসহ দুজন মাদক ব্যবসায়ীকে আটক করে থানায় নিয়ে আসে।
পুলিশের দাবি, বিকাশ দে ও আকাশ মিয়া দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. বন্দে আলী জানান, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।