কোনাবাড়ী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৩ মে ২০২৬ রাত ০৭:৩২:৩৯
সেশনজট বন্ধে সমন্বিত বিশ্ববিদ্যালয় ভর্তি ব্যবস্থা চালু করা হবে: শিক্ষামন্ত্রী
বুধবার বিকেলে গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) ক্যাম্পাসে আয়োজিত “আইইউটি এক্সেলেন্স অ্যাওয়ার্ড” অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, “সেশনজট যেন বন্ধ হয়ে যায়, আমরা সেভাবেই বিশ্ববিদ্যালয় ভর্তি কার্যক্রম চালু করবো। আমাদের লক্ষ্য হচ্ছে একাডেমিক ক্যালেন্ডারকে ৩১ ডিসেম্বরের মধ্যে নিয়ে আসা।”
তিনি আরও বলেন, “বিগত সময়ে শিক্ষাক্ষেত্রে যে অব্যবস্থা তৈরি হয়েছে, সেগুলোর সমাধান করতে হবে। শিক্ষাব্যবস্থাকে সময়োপযোগী ও কার্যকর করতে সরকার কাজ করছে।”
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আইইউটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম এবং উপ-উপাচার্য ড. হোসাইন আরাবি নুর।
এর আগে শিক্ষামন্ত্রী আইইউটির শিক্ষার্থীদের তৈরি করা বিভিন্ন গাড়ি ও উদ্ভাবনী প্রযুক্তিপণ্য ঘুরে দেখেন। পরে আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান করেন। পাশাপাশি একাডেমিক উৎকর্ষতা ও গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিও তুলে দেওয়া হয়।