মোঃ শান্ত শেখ টুঙ্গিপাড়া গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৯ জুলাই ২০২৬ রাত ০৭:৩১:১৩
মুকসুদপুর প্রেসক্লাবের সদস্য আমীরুজ্জামান ফারুকের স্মরণে শোক সভা
মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো: ছিরু মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাজী মো: ওহিদুল ইসলামের সঞ্চালনায় শোকসভায় মরহুম আমিরুজ্জামান ফারুকের জীবনের উপর স্মৃতি স্মরণ করে বক্তব্য রাখেন মুকসুদপুর প্রেস ক্লাবের সহ-সভাপতি কবির হোসেন,যুগ্ম সম্পাদক মো: দেলোয়ার হোসেন মিয়া,সামচুল আরেফিন মুক্তা ও হুসাইন কবির, দপ্তর সম্পাদক পরেশ বিশ্বাস,প্রচার সম্পাদক মো: মামুন মোল্লা, ত্রুীড়া সম্পাদক মো: বাবুল হোসেন শেখ, ধর্ম সম্পাদক আবু বক্কর সিদ্দিক, কোষাধ্যক্ষ মো: রাজু মিয়া ও সদস্য কামরুল মিয়া প্রমূখ। এছাড়াও মরহুম আমিরুজ্জামান ফারুকের পুত্র অপু মাহমুদ পিতার স্মৃতিচারণ করে বক্তব্য রাখে।
উল্লেখ্য, আমিরুজ্জামান ফারুক ১৭ জুলাই বিকাল-৩ টা ২০ মিনিটে নিজবাড়ীতে মৃত্যুবরণ করেন।