কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ৫ জুলাই ২০২৬ রাত ০৭:০৬:০২
কক্সবাজারে এক মাস ধরে মাদ্রাসাছাত্র আরাফাত নিখোঁজ, পরিবারের আকুতি
কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়ন থেকে নিখোঁজ হওয়া মাদ্রাসাছাত্র মো. আরাফাতের (১৪) সন্ধান মিলছে না এক মাসেরও বেশি সময় ধরে। দীর্ঘ ১ মাস ৭ দিন অতিবাহিত হলেও তার কোনো খোঁজ না পাওয়ায় পরিবারের সদস্যরা চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, আরাফাত ঝিলংজা ইউনিয়নের লিংক রোড এলাকায় অবস্থিত মশরাফিয়া এতিমখানা ও কারিগরি প্রশিক্ষণ একাডেমির চতুর্থ শ্রেণির ছাত্র। সে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ মুহুরীপাড়া এলাকার বাসিন্দা আব্দুর রহমানের একমাত্র ছেলে।
পরিবার জানায়, গত ২৪ এপ্রিল ২০২৬ দুপুর আনুমানিক ১২টার দিকে আরাফাত নিজ বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। এরপর আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ নেওয়া হলেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ আরাফাতের বয়স ১৪ বছর। তার পিতা আব্দুর রহমান। স্থায়ী ঠিকানা দক্ষিণ মুহুরীপাড়া, ঝিলংজা, কক্সবাজার সদর।
এদিকে, আরাফাতের পরিবারের পক্ষ থেকে সকলের কাছে মানবিক সহযোগিতা কামনা করা হয়েছে। কেউ যদি তার সন্ধান পেয়ে থাকেন বা কোথাও দেখে থাকেন, তাহলে ০১৩২০-১০৮৪৭১ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সন্ধানদাতাকে উপযুক্ত পুরস্কার প্রদান করা হবে।