সিরাজগঞ্জ প্রতিনিধি:
প্রকাশ : ৭ মে ২০২৬ দুপুর ০২:৩৪:১৫
সিরাজগঞ্জে র্যাবের অভিযানে স্ক্যাফসহ মাদক কারবারি গ্রেফতার
সিরাজগঞ্জের সলঙ্গা এলাকা থেকে মাদক পরিবহনকালে ১৮০ বোতল স্ক্যাফ সিরাপসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
বৃহস্পতিবার সকালে সিরাজগঞ্জ র্যাব-১২ কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন তাবরীজ তাজওয়ার শরীফ এক প্রেস বিফ্রিং বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত ৬ মে সকালে র্যাবের একটি আভিযানিক দল সলঙ্গা থানার হাটিকুমরুল বাজারের ওভার ব্রীজের পশ্চিম পার্শ্বে একটি
হার্ডওয়্যারের দোকানের সামনে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক পরিবহনকালে ১৮০ বোতল স্ক্যাফসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
এছাড়াও মাদকদ্রব্য স্ক্যাফ ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামি, চাপাঁনবাবগঞ্জের শিবগঞ্জ থানার রাজনগর হাঙ্গামী গ্রামের শফিকুল ইসলামের ছেলে শহীদুল ইসলাম (৩০)।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।