নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৮ জুন ২০২৬ বিকাল ০৩:১৬:১১
বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৩০ জনকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী ও মুগদা থানা পুলিশ
অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর যাত্রাবাড়ী ও মুগদা থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৩০ জনকে গ্রেফতার করেছে ডিএমপির যাত্রাবাড়ী ও মুগদা থানা পুলিশ।
যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, বুধবার (১৭ জুন) বিশেষ অভিযান পরিচালনা করে অত্র থানা এলাকার বিভিন্ন অপরাধে জড়িত ১৪ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- ১। শিশির মুন্না (৩৯) ২। জিহাদ আহম্মেদ শাওন (২০) ৩। মোঃ গোলাপ মিয়া (৫২) ৪। মোঃ জুয়েল (৩৮) ৫। বেলাল (৩৫) ৬। রশিদ বেপারী (৬৫) ৭। শিশির (২০) ৮। মোছাঃ মেহেজাবিন (১৯) ৯। মোঃ আব্দুর রহিম (১৯) ১০। নিলয় (২১) ১১। মোঃ আমির (২২) ১২। মোঃ আতাউর রহমান (২৩) ১৩। মোঃ হাসান (২৫) ও ১৪। মোঃ রাসেল বেপারী (৩২)।
অন্যদিকে ডিএমপির মুগদা থানা সূত্রে জানা যায়, মুগদা থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ আলামিন (২২) ২। মৌসুমী (৫১) ৩। মুক্তা (৪০) ৪। মোঃ আলম (৫২) ৫। শাহীদা বেগম (৪৪) ৬। মোঃ ইয়াসিন (২২) ৭। মোঃ সাকিব (২১) ৮। মোঃ সানি (১৮) ৯। মোঃ আল আমিন (১৮) ১০। মোঃ সাজ্জাদ (২৭) ১১। মোঃ রাব্বি (১৯) ১২। মোঃ জুব (১৮) ১৩। মোঃ রানা (৩২) ১৪। মোঃ সুজন মিয়া (২৫) ১৫। মোঃ মঙ্গল হোসেন ওরফে সুন্দর (৩০) ও ১৬। মোঃ ইয়াছিন (৩১)।
উভয় থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।