মোঃ বাবুল
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬ রাত ১১:৫৪:৩০
চ্যানেল এস টেলিভিশনে নিউজ প্রচারের পর ফুড ল্যান্ড বেকারির বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের শোকজ নোটিশ
ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে ফুডল্যান্ড বেকারির বিরুদ্ধে চ্যানেল এস টেলিভিশনে " অস্বাস্থ্যকর পরিবেশে চলছে খাদ্য উৎপাদন, নিম্নমানের খাদ্যে বাড়ছে ভোক্তাদের স্বাস্থ্য ঝুঁকি " শিরোনামে নিউজ প্রচারের পর পরিবেশ অধিদপ্তর আগারগাঁও শোকজ নোটিশ জারি করেছে এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে।
২৬ ফেব্রুয়ারী পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট পরিচালক যুগ্মসচিব সৈয়দ ফরহাদ হোসেন এর স্বাক্ষরিত জারি হওয়া নোটিশে উল্লেখ করে,নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ডে ফুডল্যান্ড নামক বেকারিটি একটি আবাসিক এলাকায় অবস্থিত। নিম্নমানের খাদ্য উৎপাদন, চুলা তাপ আর বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম এনে গত ১৩ জানুয়ারি ভুক্তভোগী এলাকাবাসী পরিবেশ অধিদপ্তর আগারগাঁও এ একটি অভিযোগ দায়ের করে।
এই অভিযোগের ভিত্তিতে পরিবেশ অধিদপ্তর নারায়নগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরকে দায়িত্ব দেয়।এবং জেলা অফিস সরজমিনে ফুডল্যান্ড বেকারি পরিদর্শন করে,এবং পরিবেশের ছাড়পত্র ব্যতিরেক উৎপাদন চালিয়ে যাওয়ায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) অনুযায়ী দণ্ডনীয় অপরাধ হওয়ায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য পরিবেশ অধিদপ্তর আগারগাঁও এর মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট শাখায় তদন্ত প্রতিবেদন প্রেরক করে।
এমতাবস্থায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫(সংশোধিত ২০১০) লঙ্ঘন করায় এই প্রতিষ্ঠান বিরুদ্ধে ক্ষতিপূরণ আদায়,বিদ্যুৎ, পানি গ্যাস ও সকল সেবা সংযোগ বিচ্ছিন্নকরনসহ কেন এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে মর্মে সন্তোষজনক ব্যাখা চেয়ে আগামী ৩ মার্চ সকাল ১০ ঘটিকায় শুনানিতে হাজির থাকার নির্দেশ প্রদান করে । অন্যথায় একতরফা এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আরো উল্লেখ করে।
ফুডল্যান্ড বেকারির পক্ষে জারি হওয়া নোটিশটি গ্রহণ করে মোঃ মিন্টু নামক জনৈক ব্যক্তি।