ক্যাটাগরি

সামাজিক মাধ্যম

বাংলাদেশ ফার্মাসিস্টস ফোরাম ব্র্যাক ইউনিভার্সিটি ইউনিটের নতুন কমিটি ঘোষণা

বাংলাদেশ ফার্মাসিস্টস ফোরাম ব্র্যাক ইউনিভার্সিটি ইউনিটের নতুন কমিটি ঘোষণা


বাংলাদেশ ফার্মাসিস্টস ফোরাম ব্র্যাক ইউনিভার্সিটি ইউনিটের এক বছরের জন্য উপদেষ্টা প্যানেল এবং কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন করা হয়েছে। ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থী ও গ্র্যাজুয়েটদের মধ্যে পেশাগত নেটওয়ার্কিং, নেতৃত্বের বিকাশ, একাডেমিক সহযোগিতা এবং ফার্মেসি-সম্পর্কিত কার্যক্রম জোরদার করার লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়। বাংলাদেশ ফার্মাসিস্টস ফোরামের কেন্দ্রীয় সভাপতি মো. আজিবুর রহমান এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ মেহেদী হাসান তানভীরের নেতৃত্বে এই নতুন কমিটি অনুমোদন লাভ করে।নবগঠিত কমিটির উপদেষ্টা প্যানেলে দেশের স্বনামধন্য ফার্মাসিউটিক্যাল কোম্পানির বিশেষজ্ঞ ফার্মাসিস্ট এবং গ্র্যাজুয়েটরা অন্তর্ভুক্ত রয়েছেন। এই প্যানেলের সদস্যরা হলেন—মাসফিক রোহান আরজন (সিনিয়র অফিসার, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড), আলিফ হাসান প্রান্ত (ফার্মাসিউটিক্যাল টেকনোলজিতে স্নাতকোত্তর শিক্ষার্থী, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক), সুমাইয়া সুলতানা ইমা (এক্সিকিউটিভ-কিউসি, এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড), অমিত হাসান (প্রোডাক্ট এক্সিকিউটিভ, পিএমডি, স্কয়ার ফার্মাসিউটিক্যাল পিএলসি), হাবিবুল মোহসিন শিহাব (এক্সিকিউটিভ, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসি), সুমাইয়া বিনতা শাহাদাত (প্রোডাক্ট এক্সিকিউটিভ, বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি), উশমায়ো চক্রবর্তী (এক্সিকিউটিভ, মার্কেটিং সার্ভিসেস, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসি), মো. আশিয়ামুল ইসলাম শিয়াম (অনকোলজি অ্যাসোসিয়েট, সিনোভিয়া ফার্মা পিএলসি), নাফিসা তাহসিন (এক্সিকিউটিভ, সিনোভিয়া ফার্মা পিএলসি), রুবায়েত রাফসান (ট্রেনিং এক্সিকিউটিভ, এসকেএফ ফার্মাসিউটিক্যালস), আম্মারাহ লাইকা মহিউদ্দিন (এক্সিকিউটিভ, ইন্টারন্যাশনাল বিজনেস অ্যান্ড মার্কেটিং, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসি), মো. আল-আমিন (এক্সিকিউটিভ, ইন্টারন্যাশনাল বিজনেস, দ্য এসিআইএমই ল্যাবরেটরিজ লিমিটেড), এস. এম. মাসরাকুল ইসলাম মেধা (ব্র্যান্ড এক্সিকিউটিভ, বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল পিএলসি), আহানাফ শাহরিয়ার আবির (অফিসার, রেনাটা পিএলসি), মিস আনসার উল আনাম অর্ণব (ব্র্যান্ড এক্সিকিউটিভ, এভারেস্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড), সৈয়দা তামান্নুর মিম (প্রোডাক্ট এক্সিকিউটিভ, পপুলার ফার্মাসিউটিক্যালস পিএলসি), জাফরিন আক্তার মিম (এক্সিকিউটিভ, সেলস অ্যান্ড ট্রেনিং, সিনোভিয়া ফার্মা পিএলসি), জারিন আনজুম (গ্র্যাজুয়েট, ব্র্যাক ইউনিভার্সিটি), অংকুর চ্যাটার্জী (গ্র্যাজুয়েট, ব্র্যাক ইউনিভার্সিটি), রাবাব তাহসিন রিদি (গ্র্যাজুয়েট, ব্র্যাক ইউনিভার্সিটি) এবং তানজিলা আক্তার তান্নি (গ্র্যাজুয়েট, ব্র্যাক ইউনিভার্সিটি)।সংগঠনটিকে গতিশীল ও সুসংগঠিতভাবে পরিচালনার জন্য কার্যনির্বাহী কমিটিতে সভাপতি হিসেবে ফাইজা আহমেদ ইলহাম এবং সাধারণ সম্পাদক হিসেবে শমসের ইয়ামিন দায়িত্ব পেয়েছেন। কার্যনির্বাহী কমিটির অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন—সহকারী সাধারণ সম্পাদক ফারিহা হোসাইন, রিফাত আরিফিন রিত্তিক, আনিকা নাওয়ার, সামিয়া হাবিব ও মুশফিরাত রহমান রুতবা; যুগ্ম সম্পাদক কাজী নুসরাত মাহরিন মাশফি; অর্থ সম্পাদক রাজিন দ্যুলোক; সহকারী অর্থ সম্পাদক সামিয়া ইসলাম শিফা, মো. মাসুক আল আকবর, আফিফা মান্নান তাসনিম, এমডি তারেক হাসান ও মেহনাজ রহমান; সাংগঠনিক সম্পাদক মো. তাসিন ইয়াসার খান; সহকারী সাংগঠনিক সম্পাদক আফিয়া আলম, অঞ্জন বিশ্বাস তনয়, আফরা আলম, দাহির দাইয়‍্যান অর্ক ও আতিয়ার লোকমান নাহিয়ান; যোগাযোগ সম্পাদক নওশীন হাসান; সহকারী যোগাযোগ সম্পাদক মাহবুব আলম তাশিক, কাজী মালিহা মেহজাবিন, আমিরা আজিজ ও ইফতি রেজা খান; মিডিয়া সম্পাদক সাদিকা মুনজেরিন; সহকারী মিডিয়া সম্পাদক তিহামি জাইয়ান, তামিমা বিনতে তামজিদ, লাজিনা জাফর ও ওয়াফিয়া ওয়াদুদ; প্রকাশনা সম্পাদক আফনান রিয়া; সহকারী প্রকাশনা সম্পাদক ফারিহা মাহজেবিন, ফারিহা তাসনিম ইসলাম, ফাইরুজ শামীম ও সুমাইয়া আক্তার; অ্যালামনাই সম্পর্কবিষয়ক সম্পাদক সাদিয়া জেমী; সহকারী অ্যালামনাই সম্পর্কবিষয়ক সম্পাদক মাইশা ফাহমিদা খান, এমডি আকমার নূর ফাহিম, তাসফিয়া জাহিন, রুবাবা হাফিজ শশী ও মোহাম্মদ ইমরান ইসলাম এবং তথ্যপ্রযুক্তি সম্পাদক রিফাহ তাশফিয়া রিদি; সহকারী তথ্যপ্রযুক্তি সম্পাদক আনিশা হোসাইন সাওধা ও মিহিকা রহমান। এছাড়া কমিটিতে বহু নিবেদিতপ্রাণ শিক্ষার্থীকে নির্বাহী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।সংগঠনের পক্ষ থেকে নবনিযুক্ত উপদেষ্টা পরিষদ এবং কার্যনির্বাহী কমিটির সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। একইসঙ্গে তাদের ভবিষ্যৎ কার্যক্রমে সফলতা কামনা করা হয়েছে, যা দেশের ফার্মেসি সেক্টরের উন্নয়নে এবং শিক্ষার্থীদের পেশাগত উৎকর্ষ সাধনে কার্যকর অবদান রাখবে।

১০ ঘন্টা আগে

নুরুল ইসলাম নয়নের সাথে কানাডা যুবদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এ.কে আজাদের সৌজন্য সাক্ষাৎ

নুরুল ইসলাম নয়নের সাথে কানাডা যুবদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এ.কে আজাদের সৌজন্য সাক্ষাৎ


বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপি'র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন কানাডা যুবদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও কানাডা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ.কে আজাদ।ভোলা-৪ আসনের সংসদ সংসদ নুরুল ইসলাম নয়নের ন্যাম ভবনের কার্যালয়ে যুবদলের এই দুই নেতার মধ্যে আন্তরিক আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। তারা সাংগঠনিক কার্যক্রমের বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। এসময় এ.কে আজাদ কেন্দ্রীয় নেতার সাথে কথা বলতে গিয়ে কানাডা যুবদলের কমিটি গঠনের উপর গুরুত্বারোপ করেন এবং তার দিক নির্দেশনা গ্রহণ করেন। এ.কে আজাদ সংসদ সদস্য নুরুল ইসলাম নয়নকে কানাডা সফরের আমন্ত্রণ জানালে তিনি সানন্দে সম্মতি প্রকাশ করে দলের প্রবাসী কার্যক্রম বেগবান করার লক্ষে সুবিধাজনক সময়ে কানাডা সফরের প্রত্যাশা ব্যক্ত করেন।

১০ ঘন্টা আগে

বাসভাড়া প্রতি কিলোমিটারে ২০ পয়সা বাড়াতে চান পরিবহন মালিকরা

বাসভাড়া প্রতি কিলোমিটারে ২০ পয়সা বাড়াতে চান পরিবহন মালিকরা


জ্বালানি তেলের দাম প্রতি লিটারে ২০ টাকা বৃদ্ধির সরকারি সিদ্ধান্তের পর প্রতি কিলোমিটারে বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সঙ্গে এক বৈঠকে এ প্রস্তাব দেওয়া হয়।সড়ক পরিবহন মালিক সমিতির অতিরিক্ত মহাসচিব এ এস এম আহমেদ খোকন জানান, বাস মালিকদের প্রস্তাব অনুযায়ী আন্তঃজেলা বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ২৩ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৪৩ পয়সা এবং নগর বাসের ভাড়া ২ টাকা ৫৩ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৭৩ পয়সা হবে।তিনি বলেন, ‘জ্বালানির দাম প্রতি লিটারে ১ টাকা বাড়লে বাসভাড়া কিলোমিটারে ১ পয়সা বাড়ানোর প্রস্তাব দিয়েছি আমরা। সে হিসাবে লিটারে ২০ টাকা বাড়লে কিলোমিটারে ২০ পয়সা ভাড়া বাড়বে।’আজ সোমবার বা আগামীকাল মঙ্গলবার সরকার ভাড়ার বিষয়ে প্রজ্ঞাপন জারি করতে পারে জানিয়ে আহমেদ খোকন বলেন, ‘আমরা আমাদের প্রস্তাব বিআরটিএর কাছে দিয়েছি। চূড়ান্ত সিদ্ধান্তের জন্য বিআরটিএ এটি মন্ত্রণালয়ে পাঠাবে।’ রোববার (২০ সেপ্টেম্বর) চার ধরনের প্রধান জ্বালানি পণ্যের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। ফলে ডিজেলের দাম প্রতি লিটার ১১৫ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা হয়েছে। গত রাত থেকেই নতুন এ দাম কার্যকর হয়েছে।

১১ ঘন্টা আগে

ট্রাম্পের জনপ্রিয়তা সর্বকালের সর্বনিম্নে

ট্রাম্পের জনপ্রিয়তা সর্বকালের সর্বনিম্নে


যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন দ্রুত ঘনিয়ে আসছে এবং এর সঙ্গে পাল্লা দিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তার হার (এপ্রুভাল রেটিং) তার হোয়াইট হাউসের দুটি মেয়াদকালের মধ্যে প্রথমবারের মতো ৩০ শতাংশের নিচে নেমে এসেছে। খবর নিউজ উইকের।১৬ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত ১ হাজার ১০০ জন প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিকের ওপর ‘আমেরিকান রিসার্চ গ্রুপ’ (এআরজি) পরিচালিত নতুন জরিপ অনুযায়ী, প্রেসিডেন্টের সার্বিক জনপ্রিয়তার হার এসে দাঁড়িয়েছে ২৯ শতাংশে এবং তার অর্থনীতি পরিচালনা সম্পর্কিত ইতিবাচক দৃষ্টিভঙ্গি নেমে এসেছে ২৬ শতাংশে।ট্রাম্প প্রশাসন নিত্যপণ্যের অগ্নিমূল্য ও পেট্রোলের দাম বাড়ার দায় আগের প্রশাসনের ওপর চাপানোর চেষ্টা চালিয়ে গেলেও, জরিপে অংশগ্রহণকারী ৭২ শতাংশ মানুষ জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির ক্রমাবনতি ঘটছে।এর বিপরীতে, সম্প্রতিক অন্যান্য জরিপগুলোতে ট্রাম্পের প্রতি সমর্থন সাধারণত ৩০-এর কোঠার মাঝখান থেকে ওপরের দিকে দেখা গেছে। যদিও ট্রাম্পের নীতির ভিন্নতার ওপর ভিত্তি করে সেটির পরিবর্তন হয়েছে।গ্যালপ-এর ট্র্যাকার অনুযায়ী, এর আগে সর্বশেষ ২০০৮ সালের শেষের দিকে প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের মেয়াদে কোনো প্রেসিডেন্টের জনপ্রিয়তা ২০-এর ঘরে নেমে এসেছিল।সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে মন্তব্যের জন্য নিউজউইকের পক্ষ থেকে হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল।ট্রাম্পের জনপ্রিয়তার নতুন রেটিংসোমবার প্রকাশিত এআরজি জরিপে দেখা গেছে, ৬৮ শতাংশ ভোটার ট্রাম্পের কাজের ধরন অপছন্দ করেন, যা আগস্টের জরিপের চেয়ে ২ শতাংশ বেশি।জরিপে অর্থনীতির ক্ষেত্রে মতামতের চিত্র আরও নেতিবাচক ছিল; ৭১ শতাংশ মানুষ প্রেসিডেন্টের অর্থনীতি পরিচালনায় অসন্তোষ প্রকাশ করেছেন, যা আগের মাসে ছিল ৬৯ শতাংশ। জরিপে অংশ নেওয়া মাত্র ৬ শতাংশ মানুষ আশা প্রকাশ করেছেন যে, আগামী এক বছরে অর্থনীতির উন্নতি হবে, অন্যদিকে ৭০ শতাংশ মানুষ পরিস্থিতি আরও খারাপ হওয়ার পূর্বাভাস দিয়েছেন।এমন একজন প্রেসিডেন্টের জন্য এই পরিসংখ্যানগুলো বড় ধরনের ধাক্কা হিসেবে দেখা হতে পারে, যিনি প্রায়শই তার অর্থনৈতিক নীতির প্রশংসা করতেন এবং মার্কিন নাগরিকদের একটি ‘স্বর্ণযুগ’ উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন।জরিপে অংশ নেওয়া মানুষদের জন্য বিশেষ করে ব্যক্তিগত অর্থসংস্থান নিয়ে উদ্বেগ দেখা গেছে। মাত্র ২০ শতাংশেরও কম মানুষ নিজেদের পারিবারিক আর্থিক অবস্থাকে ইতিবাচকভাবে দেখেছেন, যার বিপরীতে ৭৫ শতাংশ মানুষই বিষয়টিকে নেতিবাচক দৃষ্টিতে দেখছেন।২০২৫ সালের ফেব্রুয়ারিতে ট্রাম্প হোয়াইট হাউসে পুনরায় ফিরে আসার পরপরই, তার সমর্থকদের প্রায় অর্ধেক বিশ্বাস করেছিলেন, অর্থনীতির উন্নতি হবে; তবে সেই আশাবাদ এখন অনেকটাই মিলিয়ে গেছে।অন্যান্য প্রেসিডেন্টের সঙ্গে তুলনাকয়েক দশক পেছনের গ্যালপের ট্র্যাকিং ডেটা অনুযায়ী, এর আগে কোনো প্রেসিডেন্টের জনপ্রিয়তা ৩০ শতাংশের নিচে নেমেছিল ২০০৮ সালের বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার সময়। সে বছর নির্বাচনের প্রাক্কালে জর্জ ডব্লিউ বুশ তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন।গড়ে পুরো মেয়াদে প্রেসিডেন্ট বারাক ওবামার জনপ্রিয়তা ছিল ৪৮ শতাংশ এবং প্রেসিডেন্ট জো বাইডেনের ক্ষেত্রে তা ছিল প্রায় ৪২.২ শতাংশ।ডোনাল্ড ট্রাম্প তার প্রথম ও দ্বিতীয় মেয়াদ মিলিয়ে গড়ে প্রায় ৪১ শতাংশ স্কোর ধরে রেখেছেন। প্রথম দফায় হোয়াইট হাউস ছাড়ার সময় তার জনপ্রিয়তার হার ছিল প্রায় ৩৪ শতাংশ।

১১ ঘন্টা আগে

বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের আত্মাহুতি দিবসে ঢাকা পদাতিকের 'ট্রায়াল অব সূর্যসেন'র মঞ্চায়ন

বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের আত্মাহুতি দিবসে ঢাকা পদাতিকের 'ট্রায়াল অব সূর্যসেন'র মঞ্চায়ন

২১ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৯:৩৮:২১

মেয়েদের রাগবি প্রশিক্ষণে মহিলা ক্রীড়া সংস্থা ও রাগবি ফেডারেশনের সমঝোতা

মেয়েদের রাগবি প্রশিক্ষণে মহিলা ক্রীড়া সংস্থা ও রাগবি ফেডারেশনের সমঝোতা

২১ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৯:১৬:২৮

বাবার হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে থানার সামনে বিক্ষোভ কিশোর মারুফের

বাবার হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে থানার সামনে বিক্ষোভ কিশোর মারুফের

২১ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৯:১৩:৪০

আড়াই মণ আলুর দামে এক কেজি ইলিশ

আড়াই মণ আলুর দামে এক কেজি ইলিশ

২১ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৯:১১:২০

মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’

মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’

২১ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩৪:৩১

নিখোঁজের দুই দিন পর ঝোপঝাড়ে মিলল শিশুর অর্ধগলিত মরদেহ

নিখোঁজের দুই দিন পর ঝোপঝাড়ে মিলল শিশুর অর্ধগলিত মরদেহ

২১ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:০০:২৫

কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ধ্বংসাত্মক কর্মকাণ্ড বরদাশত করা হবে না: ড. মারুফ

কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ধ্বংসাত্মক কর্মকাণ্ড বরদাশত করা হবে না: ড. মারুফ

২১ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৭:৫২:৫৭

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

২১ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৭:৪১:৩১

অপরাধ দমন ও পেশাদারিত্বের স্বীকৃতি: পিপিএম পেলেন ডিএমপির উত্তরা বিভাগের ডিসি মির্জা তারেক আহমেদ বেগ

অপরাধ দমন ও পেশাদারিত্বের স্বীকৃতি: পিপিএম পেলেন ডিএমপির উত্তরা বিভাগের ডিসি মির্জা তারেক আহমেদ বেগ

২১ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৭:৩২:২৫

রামপালে এসআরবি'র অভিযানে ২০ কেজি গাঁজাসহ আটক ২

রামপালে এসআরবি'র অভিযানে ২০ কেজি গাঁজাসহ আটক ২

২১ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৭:২৯:৪৫

বিজয়নগরে দেড়মণ গাঁজাসহ মাদকব্যবসায়ী গ্রেপ্তার

বিজয়নগরে দেড়মণ গাঁজাসহ মাদকব্যবসায়ী গ্রেপ্তার

২১ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৭:২৬:৩৪

নরসিংদীতে অপরাধ দমনে বড় সাফল্য: বিপিএম পদকে ভূষিত হলেন এসপি আবদুল্লাহ্-আল-ফারুক

নরসিংদীতে অপরাধ দমনে বড় সাফল্য: বিপিএম পদকে ভূষিত হলেন এসপি আবদুল্লাহ্-আল-ফারুক

২১ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৭:১৬:৫৫

মালয়েশিয়ায় ৫৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী আটক

মালয়েশিয়ায় ৫৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী আটক

২১ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৭:১০:৩৯

সরকারকে সংখ্যাগরিষ্ঠতার ভূতে ধরেছে: মিয়া গোলাম পরওয়ার

সরকারকে সংখ্যাগরিষ্ঠতার ভূতে ধরেছে: মিয়া গোলাম পরওয়ার

২১ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৭:০৭:২০

হাম উপসর্গে প্রাণ গেল আরও ৬ শিশুর

হাম উপসর্গে প্রাণ গেল আরও ৬ শিশুর

২১ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৬:৩৪:১৯

জ্বালানির মূল্যবৃদ্ধির নামে সরকারের হঠকারী সিদ্ধান্ত প্রত্যাহার করুন: লেবার পার্টির চেয়ারম্যান

জ্বালানির মূল্যবৃদ্ধির নামে সরকারের হঠকারী সিদ্ধান্ত প্রত্যাহার করুন: লেবার পার্টির চেয়ারম্যান

২১ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৬:১১:৫৯

1–20 / মোট 9317টি সংবাদ | পৃষ্ঠা 1 / 466
শিরোনাম
বাংলাদেশ ফার্মাসিস্টস ফোরাম ব্র্যাক ইউনিভার্সিটি ইউনিটের নতুন কমিটি ঘোষণা নুরুল ইসলাম নয়নের সাথে কানাডা যুবদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এ.কে আজাদের সৌজন্য সাক্ষাৎ বাসভাড়া প্রতি কিলোমিটারে ২০ পয়সা বাড়াতে চান পরিবহন মালিকরা ট্রাম্পের জনপ্রিয়তা সর্বকালের সর্বনিম্নে বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের আত্মাহুতি দিবসে ঢাকা পদাতিকের 'ট্রায়াল অব সূর্যসেন'র মঞ্চায়ন মেয়েদের রাগবি প্রশিক্ষণে মহিলা ক্রীড়া সংস্থা ও রাগবি ফেডারেশনের সমঝোতা বাবার হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে থানার সামনে বিক্ষোভ কিশোর মারুফের আড়াই মণ আলুর দামে এক কেজি ইলিশ মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’ নিখোঁজের দুই দিন পর ঝোপঝাড়ে মিলল শিশুর অর্ধগলিত মরদেহ কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ধ্বংসাত্মক কর্মকাণ্ড বরদাশত করা হবে না: ড. মারুফ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু অপরাধ দমন ও পেশাদারিত্বের স্বীকৃতি: পিপিএম পেলেন ডিএমপির উত্তরা বিভাগের ডিসি মির্জা তারেক আহমেদ বেগ রামপালে এসআরবি'র অভিযানে ২০ কেজি গাঁজাসহ আটক ২ বিজয়নগরে দেড়মণ গাঁজাসহ মাদকব্যবসায়ী গ্রেপ্তার বাংলাদেশ ফার্মাসিস্টস ফোরাম ব্র্যাক ইউনিভার্সিটি ইউনিটের নতুন কমিটি ঘোষণা নুরুল ইসলাম নয়নের সাথে কানাডা যুবদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এ.কে আজাদের সৌজন্য সাক্ষাৎ বাসভাড়া প্রতি কিলোমিটারে ২০ পয়সা বাড়াতে চান পরিবহন মালিকরা ট্রাম্পের জনপ্রিয়তা সর্বকালের সর্বনিম্নে বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের আত্মাহুতি দিবসে ঢাকা পদাতিকের 'ট্রায়াল অব সূর্যসেন'র মঞ্চায়ন মেয়েদের রাগবি প্রশিক্ষণে মহিলা ক্রীড়া সংস্থা ও রাগবি ফেডারেশনের সমঝোতা বাবার হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে থানার সামনে বিক্ষোভ কিশোর মারুফের আড়াই মণ আলুর দামে এক কেজি ইলিশ মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’ নিখোঁজের দুই দিন পর ঝোপঝাড়ে মিলল শিশুর অর্ধগলিত মরদেহ কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ধ্বংসাত্মক কর্মকাণ্ড বরদাশত করা হবে না: ড. মারুফ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু অপরাধ দমন ও পেশাদারিত্বের স্বীকৃতি: পিপিএম পেলেন ডিএমপির উত্তরা বিভাগের ডিসি মির্জা তারেক আহমেদ বেগ রামপালে এসআরবি'র অভিযানে ২০ কেজি গাঁজাসহ আটক ২ বিজয়নগরে দেড়মণ গাঁজাসহ মাদকব্যবসায়ী গ্রেপ্তার