ক্যাটাগরি

সামাজিক মাধ্যম

সাইবার আইন হোক অপরাধ দমনের হাতিয়ার, ভিন্নমত দমনের নয়: এবি পার্টি

সাইবার আইন হোক অপরাধ দমনের হাতিয়ার, ভিন্নমত দমনের নয়: এবি পার্টি


বাংলাদেশে সাইবার অপরাধ, অনলাইন প্রতারণা, তথ্য চুরি, হ্যাকিং, ম্যালওয়্যার, সাইবার হয়রানি এবং শিশুদের অনলাইন নিরাপত্তার মতো বাস্তব হুমকি মোকাবিলায় কার্যকর ও শক্তিশালী সাইবার আইন প্রয়োজন। তবে সাইবার অপরাধ দমনের নামে নাগরিকের মতপ্রকাশের স্বাধীনতা ও রাজনৈতিক ভিন্নমত দমন করা যাবে না বলে মন্তব্য করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।মঙ্গলবার (৬ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসাইন মানিক মিয়া অডিটোরিয়ামে এবি পার্টি লইয়ার্স আয়োজিত প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইন: নিরাপত্তা বনাম হেনস্তা” শীর্ষক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন।মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূইয়া। সঞ্চালনা করেন ব্যারিস্টার আব্বাস ইসলাম খান নোমান। স্বাগত বক্তব্য দেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, নতুন সরকার ক্ষমতায় আসার পর ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার কারণে গৃহিণী থেকে শুরু করে শিক্ষার্থী ও শিক্ষক পর্যন্ত অনেককে গ্রেফতার হতে হয়েছে। গাজীপুরে একজন শিক্ষার্থীকে একটি কথিত ‘ভূতুড়ে বিল’-সংক্রান্ত বক্তব্যের কারণে গ্রেফতারের ঘটনাও ঘটেছে, যদিও তার বক্তব্যের সঙ্গে আমরা একমত নই। সালমান মুক্তাদিরের ক্ষেত্রেও একই ধরনের ঘটনা ঘটেছে এবং তার স্টুডিও ভাঙচুর করা হয়েছে।তিনি বলেন, সালমানকে সাইজ করার টুল হাতে নেই, তাই এসব সাইবার আইন করার উদ্যোগ নেওয়া হচ্ছে,এমন ধারণা যেন মানুষের মধ্যে তৈরি না হয়।ফুয়াদ প্রশ্ন তুলে বলেন, সাধারণ নাগরিকরা বিএনপির সমালোচনা করতে পারবেন কি না? সন্ত্রাসকে সন্ত্রাস বললে তাদের বিরুদ্ধে মানহানির অভিযোগ হবে কি না? পুলিশ আসামি ছেড়ে দিয়েছে?এ কথা বললেও কি পুলিশের মানহানি হবে?তিনি বলেন, এমন কোনো আইন করা যাবে না, যেখানে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ইমোজি, রাজনৈতিক সমালোচনা কিংবা সরকারের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তোলাও সাইবার অপরাধ হিসেবে বিবেচিত হওয়ার সুযোগ তৈরি করে। আগের সরকার ডিজিটাল আইন নিয়ে যে ভুল করেছিল, বর্তমান সরকারও যেন একই পথে না হাঁটে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রণীত সাইবার অধ্যাদেশে যেসব ইতিবাচক বিষয় ছিল, সেগুলো বাদ দিয়ে কেন আবার কাটাছেঁড়া করা হচ্ছে,তা সরকারকে ব্যাখ্যা করতে হবে।তিনি বলেন, গুম-খুনের বিরুদ্ধে কথা বলার লোক ছিল না। আমরা চাই আপনারা সফল হন। কিন্তু আপনারা আওয়ামী লীগ হতে পারবেন না,সেই সক্ষমতা আপনাদের নেই।নকীব: প্রস্তাবিত আইন রাষ্ট্রকে আরও কর্তৃত্ববাদী করার ঝুঁকি তৈরি করতে পারে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ২০২৬ সালের প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনটি ২০১৮ সালের আইন, ২০২৫ সালের অধ্যাদেশ এবং পরবর্তী সংশোধনীর ধারাবাহিকতার সর্বশেষ সংস্করণ। এই প্রস্তাবনায় ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এর মাধ্যমে রাষ্ট্রের ক্ষমতা আরও কর্তৃত্ববাদী হয়ে ওঠার ঝুঁকি তৈরি হতে পারে।তিনি বলেন, প্রস্তাবিত সংশোধনীগুলোকে এমনভাবে করা উচিত নয়, যাতে তা পূর্ববর্তী ফ্যাসিস্ট সরকারের আইন ও চর্চার ধারাবাহিকতা হিসেবে বিবেচিত হয়।স্বাগত বক্তব্যে দলের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা বলেন, বাংলাদেশে একটি শক্তিশালী সাইবার সিকিউরিটি আইন প্রয়োজন। হ্যাকিং, ফাইন্যান্সিয়াল ফ্রড, আইডেন্টিটি থেফট এবং ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচারের ওপর সাইবার হামলার বিরুদ্ধে রাষ্ট্রকে কঠোর ব্যবস্থা নিতেই হবে।তবে প্রশ্ন হলো,সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে আমরা কি নাগরিকের স্বাধীনতাকে অনিরাপদ করে তুলব?তিনি বলেন, “একজন Cyber Criminal এবং একজন সরকারের সমালোচক এক ব্যক্তি নন। Cyber Criminal-এর বিরুদ্ধে কঠোরতা প্রয়োজন, কিন্তু রাজনৈতিক ভিন্নমতকে Cyber Crime বানানো যাবে না।সাম্প্রতিক Cyber Protection (Amendment) Act, 2026,CPA2-এর খসড়া নিয়ে TIB, ICNLসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উদ্বেগ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এসব উদ্বেগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।জনগণের মতামতের জন্য মাত্র ১০ দিন সময় যথেষ্ট নয়। আইন চূড়ান্ত করার আগে আরও সময় দিয়ে অর্থবহ জনপরামর্শ করতে হবে।তিনি আরও বলেন, “misinformation”, “rumour” এবং বিশেষ করে “derogatory to the State”-এর মতো অস্পষ্ট শব্দের ভিত্তিতে অনলাইন কনটেন্ট বন্ধ বা সরানোর ক্ষমতা অপব্যবহারের সুযোগ তৈরি করতে পারে।কোনো ওয়েবসাইট বা কনটেন্ট বন্ধ বা সরানোর ক্ষেত্রে স্বাধীন বিচারিক তদারকি নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, জরুরি পরিস্থিতিতে সাময়িক ব্যবস্থা নেওয়া হলেও দ্রুত বিচারিক পর্যালোচনা, লিখিত কারণ, নির্দিষ্ট সময়সীমা এবং আপিলের সুযোগ থাকতে হবে।বাংলাদেশ ICCPR-এর রাষ্ট্রপক্ষ উল্লেখ করে তিনি বলেন, মতপ্রকাশ ও তথ্যের অধিকার সুরক্ষিত রাখতে যেকোনো বিধিনিষেধ হতে হবে আইনসম্মত, প্রয়োজনীয় ও আনুপাতিক।বিশ্বের আধুনিক সাইবার নিরাপত্তা ব্যবস্থা মূলত critical infrastructure, data protection, risk management এবং cyber resilience-এর ওপর গুরুত্ব দেয়। বাংলাদেশকেও সেই পথেই এগোতে হবে।সরকারের প্রতি ৫ দফা আহ্বানঅ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা বলেন, আজ যারা ক্ষমতায় আছেন, কাল তারা বিরোধী দলে থাকতে পারেন। আবার আজ যারা বিরোধী দলে আছেন, কাল তারা সরকারে যেতে পারেন। তাই এমন আইন প্রয়োজন, যা কোনো সরকারের হাতে বিরোধী মত দমনের হাতিয়ার হয়ে উঠবে না।এ জন্য সরকারের প্রতি তিনি পাঁচটি আহ্বান জানান—১. আইন চূড়ান্ত করার আগে ব্যাপক ও অর্থবহ জনপরামর্শ করতে হবে।২. ‘গুজব’, ‘ভুল তথ্য’ ও ‘রাষ্ট্রবিরোধী’—এ ধরনের অস্পষ্ট শব্দের অপব্যবহার বন্ধ করতে হবে।৩. কনটেন্ট বন্ধ বা সরানোর ক্ষেত্রে আদালতের অনুমোদন ও কার্যকর বিচারিক পর্যালোচনা নিশ্চিত করতে হবে।৪. সরকারের সমালোচনা, ভিন্নমত, সাংবাদিকতা ও জনস্বার্থে তথ্য প্রকাশকে সাইবার অপরাধ করা যাবে না।৫. নাগরিকের ডিজিটাল অধিকার রক্ষায় স্বাধীন তদারকি ব্যবস্থা গড়ে তুলতে হবে।তিনি বলেন, আমরা এমন Cyber Security Law চাই, যা অপরাধীর বিরুদ্ধে রাষ্ট্রকে শক্তিশালী করবে, কিন্তু নাগরিকের বিরুদ্ধে রাষ্ট্রকে সীমাহীন ক্ষমতা দেবে না। আমরা রাষ্ট্রের নিরাপত্তা চাই, কিন্তু মতপ্রকাশের স্বাধীনতার বিনিময়ে নয়।সভাপতির বক্তব্যে এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূইয়া বলেন, প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনে অপরাধ দমন এবং নাগরিকের মতপ্রকাশের স্বাধীনতার মধ্যে সুস্পষ্ট ভারসাম্য থাকতে হবে।তিনি বলেন, কনটেন্ট ব্লক বা অপসারণ, গুজব” ও “মিসইনফরমেশন”, অনলাইন মানহানি, অপমান ও বুলিংকে অপরাধের আওতায় আনার ক্ষেত্রে আইনের ভাষা অতিরিক্ত বিস্তৃত ও অস্পষ্ট হলে এর অপব্যবহারের ঝুঁকি তৈরি হবে।বিশেষ করে আদালতের পূর্বানুমোদন ছাড়া কনটেন্ট অপসারণ বা ব্লকের সুযোগ, “reason to believe”-এর মতো subjective মানদণ্ড এবং মতপ্রকাশ-সম্পর্কিত অপরাধে গ্রেফতারের ক্ষমতা স্বাধীন মতপ্রকাশ ও সাংবাদিকতার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে তিনি উল্লেখ করেন।তিনি বলেন, সাংবাদিকদের source confidentiality এবং অনুসন্ধানী সাংবাদিকতার সুরক্ষার বিষয়টিও আইনে স্পষ্টভাবে নিশ্চিত করতে হবে।যোবায়ের আহমেদ ভূইয়া বলেন, গুজব, মিসইনফরমেশন, অপমান, হেয় করা বা বুলিংয়ের মতো অস্পষ্ট শব্দের ভিত্তিতে যেন বৈধ রাজনৈতিক সমালোচনা, সাংবাদিকতা বা জনস্বার্থের বক্তব্য অপরাধে পরিণত না হয়। ব্যাংক হ্যাকিং, ব্যক্তিগত তথ্য চুরি, ransomware, অনলাইন প্রতারণা কিংবা শিশুদের যৌন শোষণের মতো অপরাধ কঠোরভাবে দমন করতে হবে। কিন্তু সরকারের দুর্নীতি নিয়ে প্রশ্ন করা, নীতির সমালোচনা করা, অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করা কিংবা জনস্বার্থে তথ্য নিয়ে প্রশ্ন তোলাকে শুধু সেই কারণে সাইবার অপরাধ হিসেবে গণ্য করা যাবে না।তিনি আরও বলেন, “রাষ্ট্র সাইবার অপরাধীর বিরুদ্ধে শক্তিশালী হবে; নাগরিকের কণ্ঠের বিরুদ্ধে নয়।সভায় আরও বক্তব্য রাখেন অ্যাডভোকেট আবু হানিফা, ছাত্রপক্ষের সভাপতি মোহাম্মদ প্রিন্স যুব পার্টির সদস্য সচিব হাদীউজ্জামান খোকন ও ব্যারিস্টার ইর্তিকা উদ্দিন। সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সেলিম খান, গণপরিবহন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমান,সড়ক ও যোগাযোগ বিষয়ক সম্পাদক: প্রকৌশলী এম শাহেদুল ইসলাম,ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব বারকাজ নাসির আহমদ,ছাত্রপক্ষের সাধারণ সম্পাদক রাফিউর রহমান ফাত্তারসহকারী প্রচার সম্পাদক আজাদুল ইসলাম আজাদ, সহকারী অর্থ সম্পাদক আবু বকর সিদ্দিক, সহ দপ্তর সম্পাদক মশিউর রহমান মিলু, রমনা থানার আহ্বায়ক আব্দুল কাদের মুন্সী যাত্রাবাড়ী থানার আহ্বায়ক মিয়া সুলতান আরিফ, ছাত্রপক্ষের যুগ্ম সাধারণ সম্পাদক ফওজিয়া ফারিহা করবি, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক শেখ মাহমুদুল হাসান আসিফ ও সদস্য নুসরাত রহমান খানসহ এবি পার্টি লইয়ার্সের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

৯ ঘন্টা আগে

১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-কুষ্টিয়া অভিমুখে লংমার্চ ৩১ অক্টোবর

১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-কুষ্টিয়া অভিমুখে লংমার্চ ৩১ অক্টোবর


বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের সাত দফা দাবিতে আগামী ৩১ অক্টোবর ঢাকা থেকে খুলনা হয়ে কুষ্টিয়া অভিমুখে লংমার্চ অনুষ্ঠিত হবে।আজ সোমবার (৫ অক্টোবর) দুপুরে এক সংবাদ সম্মেলনে এই লংমার্চ কর্মসূচির ঘোষণা দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।সংবাদ সম্মেলনে জামায়াতের এই সেক্রেটারি জেনারেল বলেন, ৩১ অক্টোবর ‎সকাল ৭টায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেট থেকে এই লংমার্চ শুরু হবে। যাত্রাপথে শরীয়তপুর, গোপালগঞ্জ, খুলনা, যশোর, ঝিনাইদহ ও কুষ্টিয়ায় পৃথক পথসভায় বক্তব্য দেবেন ১১ দলের শীর্ষ নেতারা।নেতা-কর্মীদের কোনো ধরনের উসকানিতে পা না দিয়ে লংমার্চ সফল করার আহ্বান জানিয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, একের পর এক তেল-গ্যাসসহ জ্বালানির মূল্য বৃদ্ধিতে নিত্যপণ্যের ওপর প্রভাব পড়েছে। নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে।সংবাদ সম্মেলনে গোলাম পরওয়ার অভিযোগ করেন, বিরোধীদলের নেতাদের প্রতি আক্রোশ থেকে সরকারদলীয় ক্যাডাররা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা চালিয়েছে। এ সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলায় ঘটনায় ১১ দলের নিন্দা জানানোর কথাও উল্লেখ করেন তিনি।

১ দিন আগে

প্রধানমন্ত্রীর মানবিকতা এবং দেশপ্রেম জনগণের স্বপ্ন পূরণের নিয়ামক শক্তি: ড. মারুফ

প্রধানমন্ত্রীর মানবিকতা এবং দেশপ্রেম জনগণের স্বপ্ন পূরণের নিয়ামক শক্তি: ড. মারুফ


বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রীম কোর্টের এডভোকেট ড.খন্দকার মারুফ হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃঢ়তা, মানবিকতা,সততা ও দেশপ্রেম জনগণের স্বপ্ন পূরণের এক নিয়ামক শক্তি। তাঁর গতিশীল নেতৃত্বে কুচক্রী মহলের সকল ষড়যন্ত্র মোকাবেলা করে গণতন্ত্র, উন্নয়ন ও সুস্থ ধারার রাজনীতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। ইনশাআল্লাহ,কোন অপশক্তি দেশের উন্নয়ন ও গণতন্ত্রকে বাধাগ্রস্ত করতে পারবে না। জনগণের প্রতিবাদ ঝড়ে স্বার্থান্বেষী মহলের গভীর ষড়যন্ত্র ও সহিংসতার অপচেষ্টা খড়কুটার মতো উড়ে যাবে।মঙ্গলবার (৫ অক্টোবর) দাউদকান্দি উপজেলার মোল্লাকান্দি লাল মিয়া পাইলট হাইস্কুল এন্ড কলেজ ক্যাম্পাস মাঠে 'নবীন বরন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ' অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ড.খন্দকার মারুফ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের গর্ব,অহংকার।তিনি জাতিসংঘের বিশ্বমঞ্চে দূরদর্শী ও দৃঢ়প্রত্যয়ী ভাষণ দিয়ে বিশ্বনেতাদের উচ্ছ্বসিত প্রশংসা পেয়েছেন। এই ভাষণের গুরুত্ব অপরিসীম। এতে জাতীয় স্বার্থ ও আকাঙ্খার প্রতিফলন ঘটেছে,আন্তর্জাতিক অঙ্গনে দেশের মর্যাদা এবং অবস্থান আরও সুদৃঢ় হবে। তিনি দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে উজ্জীবিত করেছেন। বিশ্বের রাষ্ট্র ও সরকার প্রধানদের মধ্যে একমাত্র 'প্রধানমন্ত্রী তারেক রহমান' জিয়া পরিবারের ৩য় সদস্য হিসাবে ভাষণ দিয়ে ইতিহাস গড়েছেন। জাতি হিসেবে আমরা সন্মানিত হয়েছি। এর ফলে আগামী দিনে দেশ ও জনগণের জন্য কল্যাণ বয়ে আনবে। তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে বলেন, তারেক রহমান ফ্যামিলি, ফার্মার্স ও ই-হেলথ কার্ডসহ সামাজিক সুরক্ষার সুবিধাগুলো সমন্বয় করে ভবিষ্যতে একটি ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনা করছেন। এই কার্ডের মাধ্যমে মধ্যস্বত্বভোগী ছাড়াই ব্যাংক বা মোবাইল ওয়ালেটে সরাসরি প্রণোদনা পৌঁছানো এবং কৃষি ভর্তুকি ও চিকিৎসাসেবা সহজতর হবে।খন্দকার মারুফ বলেন, স্বাধীনতার পরে ফ্যাসিস্ট দলটি যতবারই ক্ষমতায় এসেছে, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়েছে। তারা নিজ দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে পার্শ্ববর্তী দেশের স্বার্থ সংরক্ষণে ব্যস্ত ছিলো। তিনি আরও বলেন, বিএনপি যখনই ক্ষমতায় থাকে, শিক্ষাঙ্গনে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় থাকে, শিক্ষার গুণগত মানোন্নয়ন হয়। বিএনপি সরকার সব পাবলিক পরীক্ষা নকলমুক্ত করে শিক্ষাক্ষেত্রে অনন্য নজির সৃষ্টি করেছেন। বিগত ফ্যাসিস্ট সরকার শিক্ষাঙ্গণে সীট দখল,অরাজক পরিস্থিতি তৈরী এবং ঢালাওভাবে পাশের হার বাড়িয়ে শিক্ষা ব্যবস্থাকে সমূলে ধ্বংস করেছে। শিক্ষার গুণগত মানোন্নয়নে তারা কোনো কাজই করেনি। মেধাবী শিক্ষার্থীদের জন্য বর্তমান সরকারের শিক্ষাঋণ এবং উচ্চশিক্ষার জন্য বিশেষ সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে। নারীদের জন্য স্নাতকোত্তর এবং ছেলেদের জন্য স্নাতক পর্যন্ত বিনামূল্যে শিক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে।তিনি শিক্ষার্থীদের বলেন, তোমরাই আগামী দিনে দেশ ও জাতির ভবিষ্যৎ কর্ণধার হবে। দেশ পরিচালনার দায়িত্ব পালন করবে। নিজেদের সুশিক্ষিত ও যোগ্য নাগরিক হিসাবে গড়ে তুলতে লেখাপড়ায় অধিক মনোযোগ দিবে। অনাহুত ঘোরাঘুরি, আড্ডাবাজিতে গা ভাসাবে না।কলজের গভর্নিং বডি'র সভাপতি মো. সাইদুল ইসলাম সুমনের সভাপতিত্বে এই বর্ণাঢ্য অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, অধ্যক্ষ মো.জামাল হোসেন মজুমদার। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,বিএনপি নেতা সাইফুল আলম ভুইয়া,দাউদকান্দি পৌর বিএনপির সাবেক আহবায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার,সিনিয়র যুগ্ম আহবায়ক পিটার চৌধুরী,ভিপি শাহাবুদ্দিন ভুইয়া, শরীফ চৌধুরী,রোমান খন্দকার,কামাল হোসেন ও আবদুল কাদের প্রমুখ।

১ দিন আগে

ঢাবির ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি, থাকবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

ঢাবির ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি, থাকবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫৪তম সমাবর্তন ২০২৭ সালের ২৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এতে আসতে সম্মতি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।রোববার (৪ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ও একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে তাকে সমাবর্তনে আমন্ত্রণ জানান। পরে রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করেছেন।রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, উপাচার্য ২০২৭ সালের ২৬ জানুয়ারি অনুষ্ঠেয় ঢাবির ৫৪তম সমাবর্তনে চ্যান্সেলর হিসেবে যোগদানের জন্য রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি এই আমন্ত্রণ গ্রহণ করেন ও সমাবর্তন অনুষ্ঠানে যোগদানে সম্মতি জ্ঞাপন করেন।রাষ্ট্রপতি সমাবর্তনে সভাপতিত্ব করবেন বলে আশা করা যাচ্ছে।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রধানমন্ত্রী তারেক রহমান গেস্ট অব অনার হিসেবে সমাবর্তনে উপস্থিত থাকার ব্যাপারে ইতোমধ্যেই সম্মতি জ্ঞাপন করেছেন।সাক্ষাতকালে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু দেশের শীর্ষ বিদ্যাপীঠই নয়; দেশের রাজনীতি, ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিরও কেন্দ্রবিন্দু। তিনি শিক্ষা ও গবেষণার মান বাড়িয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়কে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর কাতারে নিয়ে যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, এ ক্ষেত্রে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে।

২ দিন আগে

‘বিএনপি মুনাফিকি করেছে’, কেন বললেন জমিয়ত নেতা জুনায়েদ?

‘বিএনপি মুনাফিকি করেছে’, কেন বললেন জমিয়ত নেতা জুনায়েদ?

৪ অক্টোবর ২০২৬ রাত ০৮:৫৬:১৬

অন্যায়ের প্রতিবাদ করে জনগণের হৃদয়ের বীরে পরিণত হয়েছেন আখতারুজ্জামান: জামায়াত আমির

অন্যায়ের প্রতিবাদ করে জনগণের হৃদয়ের বীরে পরিণত হয়েছেন আখতারুজ্জামান: জামায়াত আমির

৪ অক্টোবর ২০২৬ সকাল ১১:৩৩:৫৯

'আখতারুজ্জামান জামায়াতে ইসলামীর কোনো নেতা নন, প্রাথমিক সদস্য'

'আখতারুজ্জামান জামায়াতে ইসলামীর কোনো নেতা নন, প্রাথমিক সদস্য'

৩ অক্টোবর ২০২৬ রাত ০৬:০৬:২৭

বিএনপি ছেড়ে জামায়াতে যোগদানেই আখতারুজ্জামানের ওপর ক্ষোভ: গোলাম পরওয়ার

বিএনপি ছেড়ে জামায়াতে যোগদানেই আখতারুজ্জামানের ওপর ক্ষোভ: গোলাম পরওয়ার

৩ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:৩৬:৪৬

আখতারুজ্জামানকে মুক্তি দিতে বললেন জামায়াত সেক্রেটারি গোলাম পরওয়ার

আখতারুজ্জামানকে মুক্তি দিতে বললেন জামায়াত সেক্রেটারি গোলাম পরওয়ার

৩ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:১৭:০৫

দু-একটি অঘটনের কারণে আলেম সমাজকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করানো হয়: জামায়াত আমির

দু-একটি অঘটনের কারণে আলেম সমাজকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করানো হয়: জামায়াত আমির

৩ অক্টোবর ২০২৬ দুপুর ০১:৪৭:৪৫

এমপি পদ ছাড়ার পর এবার দল থেকেও পদত্যাগ করতে হচ্ছে মিষ্টিকে

এমপি পদ ছাড়ার পর এবার দল থেকেও পদত্যাগ করতে হচ্ছে মিষ্টিকে

২ অক্টোবর ২০২৬ রাত ০৯:৪৪:৫৪

গ্রেপ্তারের আগে ভিডিও বার্তায় যা বললেন জামায়াতনেতা আখতারুজ্জামান

গ্রেপ্তারের আগে ভিডিও বার্তায় যা বললেন জামায়াতনেতা আখতারুজ্জামান

২ অক্টোবর ২০২৬ রাত ০৮:০১:২২

বিএনপি কোনো অপরাধীকে প্রশ্রয় দেয় না, এটি প্রমাণিত: রাশেদ খাঁন

বিএনপি কোনো অপরাধীকে প্রশ্রয় দেয় না, এটি প্রমাণিত: রাশেদ খাঁন

১ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:১৬:৫৯

বিসিএসের গেজেট আটকে রাজনৈতিক পরিচয়কে মানদণ্ড বানানো যাবে না: এবি পার্টি

বিসিএসের গেজেট আটকে রাজনৈতিক পরিচয়কে মানদণ্ড বানানো যাবে না: এবি পার্টি

১ অক্টোবর ২০২৬ দুপুর ০২:০৯:২০

বর্ষীয়াণ রাজনীতিক  ড.খন্দকার মোশাররফের  আজ ৮১তম জন্মদিন

বর্ষীয়াণ রাজনীতিক ড.খন্দকার মোশাররফের আজ ৮১তম জন্মদিন

১ অক্টোবর ২০২৬ দুপুর ০২:০৫:৫০

1–15 / মোট 773টি সংবাদ | পৃষ্ঠা 1 / 52
শিরোনাম
জুলাই যোদ্ধাদের সুরক্ষা ও দায়মুক্তি সাংবিধানিকভাবে নিশ্চিত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী গোপালগঞ্জে ৩ গ্রামবাসীর সংঘর্ষে আহত ১৫ বুধবার একনেকে উঠছে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প জন্ম ও মৃত্যু সনদে অদ্ভুত শব্দ, নাগরিক ভোগান্তির প্রতিবাদ ইসলামী যুব আন্দোলনের ঢাকায় অটোরিকশা চলাচল নিয়ে যা বললেন সড়কমন্ত্রী পদ্মা-মেঘনায় মাছ শিকারে নিষেধাজ্ঞা হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৯৩ ভালুকায় ৫৫ বছরেও নির্মিত হয়নি মল্লিকবাড়ী ইউনিয়ন পরিষদের নিজস্ব ভবন নওগাঁ-জয়পুরহাট সীমান্তে নারী-পুরুষসহ ৭ জনকে পুশইনের চেষ্টা চকরিয়ায় কোস্ট গার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ৩ সন্ত্রাসী আটক রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে জোর করে পদত্যাগপত্রে স্বাক্ষর করানোর অভিযোগ পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন জুলাই যোদ্ধাদের সুরক্ষা ও দায়মুক্তি সাংবিধানিকভাবে নিশ্চিত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী গোপালগঞ্জে ৩ গ্রামবাসীর সংঘর্ষে আহত ১৫ বুধবার একনেকে উঠছে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প জন্ম ও মৃত্যু সনদে অদ্ভুত শব্দ, নাগরিক ভোগান্তির প্রতিবাদ ইসলামী যুব আন্দোলনের ঢাকায় অটোরিকশা চলাচল নিয়ে যা বললেন সড়কমন্ত্রী পদ্মা-মেঘনায় মাছ শিকারে নিষেধাজ্ঞা হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৯৩ ভালুকায় ৫৫ বছরেও নির্মিত হয়নি মল্লিকবাড়ী ইউনিয়ন পরিষদের নিজস্ব ভবন নওগাঁ-জয়পুরহাট সীমান্তে নারী-পুরুষসহ ৭ জনকে পুশইনের চেষ্টা চকরিয়ায় কোস্ট গার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ৩ সন্ত্রাসী আটক রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে জোর করে পদত্যাগপত্রে স্বাক্ষর করানোর অভিযোগ পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন