নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:২৮:২২
মুন্সীগঞ্জে ঐতিহ্যবাহী দৃষ্টিনন্দন আল মদিনা জামে মসজিদ
মুন্সীগঞ্জ জেলার শ্রীনগরের ঐতিহ্যবাহী দৃষ্টিনন্দন আল মদিনা জামে মসজিদটি হরপাড়া গ্রামে অবস্থিত।
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে পাষে দৃষ্টিনন্দন এ মসজিদ টি হওয়ায় সড়ক পথ ব্যবহারকারী প্রতিটি মানুষের নজর কারে। এই অঞ্চলের মধ্যে এই মসজিদটি ঐতিহ্যবাহী জামে মসজিদ নামে পরিচিত রুপ লাভ করে। পাচঁ ওয়াক্ত নামাজ আদায় করা হয় প্রথম থেকে, মসজিদ নির্মাণের প্রধান 'নির্মাতা' বাংলাদেশ চলচ্চিত্রকার ও রাজনীতিবিদ, বিক্রমপুরের কৃতি সন্তান শফি বিক্রমপুরী। তিনি দেশের চলচ্চিত্র অঙ্গনের অত্যন্ত সফল এবং সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তি ছিলেন।
১৯৪৩ সালের ৪ঠা জুলাই মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার মত্ত গ্রামে নানার বাড়িতে জন্মগ্রহণ করেন শফি বিক্রমপুরী, গেল ১৮ই অক্টোবর ২০২৩ শালে ব্যাংককের একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যু কালে তার বয়স ছিল ৮১ বছর।
মসজিদ টি ঢাকা মাওয়া ফোরনের কাজ চলতি সময়ে, ১২ই জুন ২০১৫ খ্রিস্টাব্দে এই মসজিদটিতে আনুষ্ঠানিক ভাবে নির্মান শেষ করেন, ভোর থেকে বেলা উঠা পর্যন্ত শিশু কোমলমতি দের মক্তব পড়া লেখা হয়ে আসছে।
মাওয়া থেকে ঢাকা মুখি, অনেকে যাত্রা পথে গাড়ি থামিয়ে মসজিদে নামাজ আদায় করেন। এমনকি মসজিদের ছবি তুলে ফ্রেমে বন্দি করেন মসজিদের মিনার দুটি মন ভরে দেখতে ভুল করে না অনেকে।
মসজিদে পুরুষের পাশাপাশি মহিলাদের নামাজের ও সু-ব্যবস্থা রয়েছে। প্রায় ৩০ শতক জায়গার উপরে নির্মিত এই মসজিদটিতে একসাথে প্রায় ১৫শ থেকে ২হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারে। রয়েছে ইমাম -মোয়াজ্ঝেম - ও খাদেম।
মসজিদের ছাদের উপর চারটি ছোট ও দুটি বড় মিনার এবং প্রবেশ মুখে দুইটি মিনারসহ, এক গম্বুজ বিশিষ্ট মসজিদ এটি। অনেক দূর দূরান্ত থেকেই মুসল্লিরা আসেন এই মসজিদে নামাজ আদায় করতে। জুমার নামাজের জন্য ভির বেড়ে হয় দিগুন।
মসজিদের সামনে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ও মসজিদের ঠিক পিছন দিয়ে পদ্মা সেতু রেল প্রকল্পের রেল লাইন। যা মসজিদের সৌন্দর্য আরো বাড়িয়ে তুলেছে।