নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৮ মে ২০২৬ রাত ১০:০২:২৮
‘আমি তোমাদেরই লোক’ প্রতিপাদ্যে রবীন্দ্রজয়ন্তী উদযাপন
বিকেল ৫টায় শুরু হওয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহুমাত্রিক ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদের সভাপতি সাইদুজ্জামান রওশন, সাধারণ সম্পাদক শাকিল মাহবুব, নাটোর লালপুর বহুমাত্রিকের সভাপতি আরিফসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
অনুষ্ঠানের সূচনায় কবিতা আবৃত্তি করেন বহুমাত্রিকের সদস্য সুমিত পাল। এছাড়া আবৃত্তি পরিবেশন করেন লায়লা নারগিস পলি, শামিমা আক্তার মলি, আল নোমান ও ফৌজিয়া হিয়া।
সংগীত পরিবেশন করেন শিশু শিল্পী বাংলা। আবৃত্তি করে যমজ দুই বোন আয়রা ও আয়জা। এছাড়াও গান পরিবেশন করেন ঢাকা কমিটির সভাপতি রোকেয়া ইয়াসমিন বর্ণা এবং প্রশিক্ষণ সম্পাদক অসীম রায়।
রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী গানের সঙ্গে একক নৃত্য পরিবেশন করেন সংগঠনের সহ-সভাপতি রওনক ফেরদৌস রাকা। অনুষ্ঠানের একপর্যায়ে অতিথিদের সামনে কবিগুরুর গৌরবময় জীবন, সাহিত্যকর্ম ও দর্শন নিয়ে আলোচনা তুলে ধরেন শামিমা আক্তার মলি, আসমা সাদিয়া ও উর্বশী।
অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ঠাকুরের “শেষের কবিতা” থেকে অংশবিশেষ পাঠ করেন সংগঠনের সদস্য সুইটি। এছাড়া “গীতাঞ্জলি” থেকে “আবার এসেছে আষাঢ়” আবৃত্তি করেন মোহতারিমা রহমান।
আগত অতিথিদের উদ্দেশ্যে সাইদুজ্জামান রওশন বলেন, “রবীন্দ্রনাথ যেমন বলতে পেরেছেন— ‘আমি তোমাদেরই লোক’, বহুমাত্রিকের সদস্য হিসেবে আমরাও যেন সমাজের নানা কল্যাণমূলক কাজের মাধ্যমে বলতে পারি— ‘আমি তোমাদেরই লোক’।”
এ সময় আরও উপস্থিত ছিলেন জুহি, মনিরা মনি, রাকা, উর্বশী, আলিসা, সহাগ বাবু, সাদিয়া, আকাশ, রিয়া, কাজল, মুকিত, নাওমি, মৌরি, বেলাল, রামিম, সুবিমল চাকমা, আশিক, আনন্দময়ী, দোলন ও সাথী।