নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৪ মার্চ ২০২৬ দুপুর ০২:১৮:০৮
লেবাননে ইসরায়েলি হামলা, নিহত-৬
ইসরায়েলি বিমান হামলায় মাউন্ট লেবানন এলাকার আরামুন এবং সাদিয়া এলাকায় কমপক্ষে ছয়জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ হামলায় আহত হয়েছে আরও ৮ জনের মতো।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে আল মায়াদিন টেলিভিশন এ তথ্য জানিয়েছে।
এর আগে, লেবানন কর্তৃপক্ষ জানিয়েছে যে ইসরায়েলের ‘আগ্রাসনে’ নিহতের সংখ্যা ৫০ জনে দাঁড়িয়েছে এবং ৩৩৫ জন আহত হয়েছে। অন্যদিকে, সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে, দেশটির আকাশসীমায় প্রবেশ করা নয়টি ড্রোনকে ধ্বংস করেছে দেশটির বিমান প্রতিরক্ষা বাহিনী।