নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬ দুপুর ০২:৩০:৪১
বেঙ্গালুরুতে চিকিৎসা নিতে গিয়ে হাসপাতালের দেয়াল ধসে নিহত ৭
ভারতের দক্ষিণাঞ্চলীয় শহর বেঙ্গালুরুর একটি হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে সীমানা দেয়াল ধসে অন্তত সাতজন নিহত হয়েছেন।
২৯ এপ্রিল বুধবার বাউরি অ্যান্ড লেডি কার্জন হাসপাতালের প্রায় ৮ ফুট উঁচু দেয়াল ধসে পড়লে এই প্রাণহানির ঘটনা ঘটে। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে।
কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডি. কে. শিবকুমার এক বিবৃতিতে জানিয়েছেন, নিহতদের মধ্যে এক শিশু এবং ফুটপাতের চারজন দোকানি রয়েছেন। এই ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন, যারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ঘটনাটিকে ‘দুঃখজনক’ বলে মন্তব্য করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, আহত এক নারীকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর আরও পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।
সূত্র: রয়টার্স